
এমডি রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-দিনাজপুরের বিরামপুর উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে মোছা: তানজিনা খাতুন বৃহস্পতিবার,১৭ এপ্রিল সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। দায়িত্ব গ্রহণের মাধ্যমে তিনি বিরামপুর উপজেলা প্রশাসনের নতুন অধ্যায় শুরু করলেন। তানজিনা খাতুনের বাড়ি ঠাকুরগাঁও জেলায়। প্রশাসনিক দায়িত্ব গ্রহণের পর স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে তিনি পরিচিত হন এবং উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন বলে জানা যায়। নতুন ইউএনও দায়িত্ব গ্রহণ করায় বিরামপুরের সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া দেখা গেছে। স্থানীয় বাসিন্দারা আশা করছেন,তার নেতৃত্বে উপজেলার উন্নয়ন কার্যক্রম আরও ত্বরান্বিত হবে এবং সুশাসন প্রতিষ্ঠায় নতুন গতি আসবে। বিশেষ করে শিক্ষা, অবকাঠামো উন্নয়ন,সেবার মান বৃদ্ধি এবং প্রশাসনিক স্বচ্ছতার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন অনেকে।স্থানীয় পর্যায়ে নতুন প্রশাসনিক নেতৃত্ব আসায় এলাকাবাসীর মধ্যে উন্নয়ন ও সুশাসন নিয়ে নতুন আশার সঞ্চার হয়েছে। সাধারণ মানুষ মনে করছেন,নতুন ইউএনওর কার্যকর ভূমিকার মাধ্যমে বিরামপুর উপজেলার সার্বিক অগ্রযাত্রা আরও বেগবান হবে।