1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই চেতনা নিয়ে ব্যবসা করছেন নাহিদ-আসিফরা’: শহীদ পরিবার ও আহতদের ক্ষোভ ঠাকুরগাঁওয়ে বারি পেঁয়াজ-৫ বীজ উৎপাদনে কৃষকদের নিয়ে মাঠ দিবস তেকসাস’র কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি যুবরাজ, সাধারণ সম্পাদক বুশরা ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা প্রথম স্থান ধানঘরা উচ্চ বিদ্যালয় সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সাতক্ষীরা জেলাসহ কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষের বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত নব উদ্যম কলারোয়া উপজেলায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদিত বৈশাখে কৃষকের নতুন দিগন্ত: ‘কৃষক কার্ড’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঠাকুরগাঁওয়ে বারি পেঁয়াজ-৫ বীজ উৎপাদনে কৃষকদের নিয়ে মাঠ দিবস

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

 

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃঠাকুরগাঁওয়ে গ্রীষ্মকালীন বারি পেঁয়াজ-৫ এর বীজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের অংশগ্রহণে একটি মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই) উদ্ভাবিত এই উন্নত জাতের পেঁয়াজ চাষে কৃষকদের আগ্রহ বাড়াতে এ আয়োজন করা হয়।

বুধবার (বিকাল সাড়ে ৪টা) পার্টনার প্রোগ্রাম (বারি অংগ) এর অর্থায়নে এবং জেলা কৃষি গবেষণা উপ-কেন্দ্রের বাস্তবায়নে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন এলাকার কৃষকরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক মুহাম্মদ আতাউর রহমান। ঠাকুরগাঁও কৃষি গবেষণা উপ-কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সরকার মো. আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর বিএআরআই-এর প্রোগ্রাম ডিরেক্টর ড. জগদীশ চন্দ্র বর্মন, দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক রিয়াজ উদ্দীন, ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাজেদুল ইসলাম এবং বগুড়া শিবগঞ্জ বিএআরআই মসলা গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাসুদ আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বক্তারা বারি পেঁয়াজ-৫ জাতের উচ্চ ফলনশীলতা, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং গ্রীষ্মকালেও চাষযোগ্যতার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা কৃষকদের এ জাতের পেঁয়াজ চাষে উদ্বুদ্ধ করার পাশাপাশি বীজ উৎপাদনে আধুনিক পদ্ধতি অনুসরণের পরামর্শ দেন।

এসময় কৃষকরাও তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন এবং নতুন এ জাতের পেঁয়াজ আবাদে আগ্রহ প্রকাশ করেন। আয়োজকরা জানান, মাঠ পর্যায়ে এমন কার্যক্রম কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট