1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গজারিয়ায় পরিত্যক্ত ঘরে ১৩ ঘোড়া জবাই: মাংস বিমানবন্দর এলাকায় চরম উত্তেজনা: আওয়ামী লীগ নেতার ‘মিথ্যা মামলার’ প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ অদম্য যোদ্ধা: এক জীবন্ত সংহতি দরগাঁজলে স্বপ্নের আলো: আদিবাসী সাইনিং ইস্টার স্কুলের শুভ উদ্বোধন দেবহাটায় পহেলা বৈশাখ পালনে প্রস্তুতি সভা ও বিজ্ঞান মেলার উদ্বোধন নওগাঁয় আত্রাইয়ে ট্রেন থেকে লাফ পুলিশ সদস্যের; দুই পা বিচ্ছিন্ন! বিরামপুরে অতিরিক্ত মজুদ এবং মাপে কম দেওয়ায় দুই জ্বালানি তেল পাম্পে জরিমানা মণিরামপুরে ১৬ বছর অনুপস্থিত থেকে বেতন ভাতা উত্তোলনের অভিযোগ এক সহকারি অধ্যাপকের বিরুদ্ধে বিধি লঙ্ঘন করে নিয়োগ দুই দশক ধরে সরকারি বেতন আত্মসাৎ,তদন্তের দাবি জোরালো সাপাহারে তেলের দীর্ঘ লাইনে তৃষ্ণার্তদের মাঝে পাম্প কর্তৃপক্ষের সরবত ও শুকনা খাবার বিতরণ

গজারিয়ায় পরিত্যক্ত ঘরে ১৩ ঘোড়া জবাই: মাংস

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

সাগর বাদশা
নিজস্ব প্রতিবেদক, গজারিয়া (মুন্সিগঞ্জ) মুন্সিগঞ্জের গজারিয়ায় আনারপুরা এলাকায় একটি পরিত্যক্ত ঘরে ১৩টি ঘোড়া জবাই করে মাংস বিক্রির প্রস্তুতিকালে একটি চক্রের অপতৎপরতা নস্যাৎ করে দিয়েছে স্থানীয়রা। এলাকাবাসীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে জবাইকৃত ঘোড়াগুলো উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আনারপুরা এলাকার ওই পরিত্যক্ত ঘরটিতে দীর্ঘ দিন ধরে একটি অসাধু চক্র অসুস্থ ও জরাজীর্ণ ঘোড়া নিয়ে আসত। সেখানে গোপনে ঘোড়া জবাই করে সেই মাংস বিভিন্ন হোটেল ও বাজারে গরুর মাংস হিসেবে সরবরাহ করে আসছিল তারা। বুধবার (৮ এপ্রিল) বিকেলে একইভাবে বিপুল সংখ্যক ঘোড়া জবাই করার সময় স্থানীয়রা বিষয়টি টের পায়। জনতা এগিয়ে আসলে অসাধু চক্রের সদস্যরা পালিয়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা প্রশাসন ও পুলিশ সদস্যরা। এ বিষয়ে গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাহামুদুল হাসান জানান, “আনারপুরায় ঘোড়া জবাইয়ের বিষয়টি আমি স্থানীয় জনগণ এবং সংবাদকর্মীদের মাধ্যমে অবহিত হয়েছি। মূলত পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ অনুযায়ী বাংলাদেশে খাদ্য হিসেবে ঘোড়া জবাই করার কোনো বিধান বা সুযোগ নেই।”
তিনি আরও বলেন, “যেহেতু ঘটনাস্থলে অভিযুক্ত কাউকে আটক করা সম্ভব হয়নি, তাই মোবাইল কোর্টের মাধ্যমে তাৎক্ষণিক বিচার করা যাচ্ছে না। তবে পুলিশ ঘটনাস্থলে আছে এবং তারা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট