1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
মাধবপুরে সম্পত্তি দখলের অভিযোগ, প্রাণনাশের হুমকিতে আতঙ্কে পরিবার বিরামপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন,আলোচনা সভা, কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণ দেবহাটায় প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ গনহত্যা দিবসের আলোচনা সভা সভা বিরামপুরে গণহত্যা দিবস পালিত: আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত শার্শা সাবরেজিস্ট্রি অফিসের মোহরার মিলন’কে ঝিকরগাছায় বদলি না করতে জেলা রেজিস্ট্রারকে চিঠি   কালিহাতীতে ১৪৪ ধারা ভঙ্গ ও হত্যাচেষ্টার অভিযোগে সাংবাদিক সম্মেলন ঈদুল ফিতর উপলক্ষে টেকপাঁজা যুব বৃন্দের উদ্যোগে বঙ্গ ব্যাপি হিফজুল কুরআন প্রোতযোগিতা বিরামপুরে মানসিক প্রতিবন্ধী নারী অপহরণের পর ধর্ষণচেষ্টা,প্রধান আসামি আটক কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর?

মাধবপুরে সম্পত্তি দখলের অভিযোগ, প্রাণনাশের হুমকিতে আতঙ্কে পরিবার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি 

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সম্পত্তি দখলকে কেন্দ্র করে এক ব্যক্তিকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ দিদারুল আলম পুলিশ সুপারের কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের সুলতানপুর গ্রামের বাসিন্দা দিদারুল আলমের দাবি, তার মাতা মৃত জাহেরা খাতুন আদালতের রায়ের মাধ্যমে একটি সম্পত্তির মালিকানা লাভ করেন এবং পরবর্তীতে সেটি বৈধভাবে তার নামে হেবা (দান) করেন। পরবর্তীতে তিনি নিয়ম অনুযায়ী নামজারিও সম্পন্ন করেন।

তবে অভিযোগে উল্লেখ করা হয়, সাবিনা আক্তার ও তার পিতা নাসির উদ্দিন নাসু দীর্ঘদিন ধরে ওই সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে আসছেন। তারা বিভিন্ন সময় দিদারুল আলম ও তার পরিবারের সদস্যদের অশ্লীল ভাষায় গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন বলেও অভিযোগ করা হয়।

দিদারুল আলমের অভিযোগ, সাবিনা আক্তার তার চাকরির প্রভাব ব্যবহার করে ভয়ভীতি প্রদর্শন করছেন এবং নাসির উদ্দিন নাসু ভুয়া কাগজপত্র তৈরি করে সম্পত্তি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছেন। তিনি আরও দাবি করেন, বিবাদীরা তার মায়ের অন্যান্য সম্পত্তিও দখলের পাঁয়তারা করছে।

এ ঘটনায় দিদারুল আলম ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন। তিনি দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

এ বিষয়ে এখনো অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট