1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র মাহে রমজানের শিক্ষা নিয়ে দ্বীন প্রচারে ছাত্রীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে: এমপি ইজ্জত উল্লাহ ঝিকরগাছায় সেবা সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলারোয়ায় নবনির্বাচিত সংসদ সদস্যের সাথে শ্রমিকদের মতবিনিময় ও ইফতার মাহফিল সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত রমজান মানুষকে অন্যায়-অবিচার থেকে বিরত রেখে ন্যায়ভিত্তিক সমাজ গঠনের শিক্ষা দেয়” — এমপি ইজ্জত উল্লাহ ঝিকরগাছার হাজিরবাগ ইফতার মাহফিলে নবনির্বাচিত এমপি ডা. মোসলে উদ্দিন ফরিদকে সংবর্ধনা ঝিকরগাছায় পৃথক দুটি অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার বিরামপুরে পিতাকে বেধড়ক মারধর ও দাড়ি টেনে ছিঁড়ে ফেলার অভিযোগ,ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ ষড়যন্ত্রের জাল ছিন্ন নায়েব আশরাফুজ্জামানের বিরুদ্ধে অপপ্রচারের নেপথ্যে কুচক্রী মহল ‘বাসার মেম্বার’-এর স্বীকারোক্তিতে থলের বিড়াল ফাঁস, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দূর্নীতির মুকুটহীন রাজা ইখতিয়ার মাহামুদ রাজত্যে সরকারের কোন প্রয়োজন হয় না

কলারোয়ায় নবনির্বাচিত সংসদ সদস্যের সাথে শ্রমিকদের মতবিনিময় ও ইফতার মাহফিল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক, কলারোয়া (সাতক্ষীরা) সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ বলেছেন, “শ্রমজীবী মানুষের ঘাম ও পরিশ্রমেই দেশের অর্থনীতির চাকা সচল থাকে। একটি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে শ্রমিকের অধিকার নিশ্চিত করা অপরিহার্য।”

শুক্রবার (৬ মার্চ) বিকেলে কলারোয়া পৌরসভা অডিটোরিয়ামে উপজেলা শ্রমিক সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা এবং শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নের লক্ষে এই সভার আয়োজন করা হয়।

উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা রুহুল কুদ্দুসের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মশিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা মো. কামারুজ্জামান এবং উপজেলা সেক্রেটারি মাওলানা মো. শহিদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ আরও বলেন, “ইসলাম শ্রমিকের মর্যাদা ও অধিকারের বিষয়ে অত্যন্ত সোচ্চার। রাসুলুল্লাহ (সা.) শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তার মজুরি পরিশোধের নির্দেশ দিয়েছেন। দেশের শিল্প, কৃষি ও অবকাঠামোগত উন্নয়নে শ্রমিকদের অবদান অনস্বীকার্য। তাদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের নৈতিক দায়িত্ব।”

মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, “রমজান আমাদের ধৈর্য ও সহমর্মিতার শিক্ষা দেয়। এই মাসে বিত্তবানদের উচিত শ্রমজীবী ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। শ্রমিকদের জীবনমান উন্নত না হলে দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়।”

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন শ্রমিক নেতা মো. আনোয়ারুল ইসলাম, মাস্টার আনোয়ার আলী, অধ্যাপক মতিউর রহমান, কারী রফিকুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মতবিনিময় সভা শেষে উপস্থিত ইলেকট্রিশিয়ান শ্রমিক, ভ্যান শ্রমিক, দর্জি শ্রমিকসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের শত শত নেতাকর্মীদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতারের পূর্বে দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট