1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিরামপুরে ভিডাব্লিউবি ও খাদ্যবান্ধব কর্মসূচিতে অনিয়ম-প্রশাসনিক তালবাহানা,বঞ্চিত প্রকৃত দরিদ্ররা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭১ বার পড়া হয়েছে

 

এমডি রেজওয়ান আলী ব্যুরো প্রধান-
দিনাজপুরের বিরামপুর উপজেলার দিওড় ও খানপুর ইউনিয়নে ভিডাব্লিউবি (VWB) ও খাদ্যবান্ধব কর্মসূচির যাচাই-বাছাইয়ের নামে চলছে প্রশাসনিক তালবাহানা ও অনিয়ম। সরকারি সুবিধাভোগীদের তালিকা প্রণয়নে স্বজনপ্রীতি ও গোপন লেনদেন ও উপজেলা মহিলা বিষয়ক খাদ্য নিয়ন্ত্রক অফিসে মাধ্যমে চলছে বড় ধরনের অনিয়মের অভিযোগে জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়,প্রকৃত হতদরিদ্র ও অসহায় পরিবারদের বাদ দিয়ে রাজনৈতিক প্রভাবশালী ও আর্থিকভাবে সচ্ছল পরিবারের সদস্যদের নাম তালিকাভুক্ত করা হচ্ছে। এ নিয়ে ভুক্তভোগী সাধারণ মানুষ ইউনিয়ন পরিষদ ও উপজেলা নির্বাহী অফিসারের অফিসে বারবার ধর্না দিলেও সমাধান পাচ্ছেন না। বরং বিভিন্ন সময় ঘুষ ও সুপারিশ ছাড়া নাম অন্তর্ভুক্ত না করার অভিযোগও উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিগন ভুক্তভোগীরা জানান, “আমরা গরীব ও অসহায় হয়েও তালিকায় নাম পাইনি, অথচ গ্রামের ধনী ও প্রভাবশালীদের নাম চলে এসেছে। এটা চরম অবিচার।” সচেতন মহল বলছেন,এ ধরনের অনিয়ম ও প্রশাসনিক জটিলতা শুধু সরকারের ভাবমূর্তিকেই ক্ষুণ্ন করছে না, বরং দরিদ্র মানুষের অধিকার হরণ করছে। দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট