1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে মুরগির ফার্মে ভয়াবহ অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি কর্মহীন ২০০ পরিবার কলারোয়ার ইসলামপুর দারুল উলুম দাখিল মাদ্রাসায় ৪ জন শিক্ষককে বিদায়ী সংবর্ধনা পোশাক বিতরণ  ‎ বিরামপুরে নতুন ইউএনও তানজিনা খাতুনের যোগদান—উন্নয়ন ও সুশাসনে নতুন প্রত্যাশা বিরামপুরে বিষ প্রয়োগে ধান নষ্টের অভিযোগ: তিন বছরেও মেলেনি প্রতিকার কলারোয়ার খাসপপুর-লাঙ্গলঝাড়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ২৩জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান জুলাই চেতনা নিয়ে ব্যবসা করছেন নাহিদ-আসিফরা’: শহীদ পরিবার ও আহতদের ক্ষোভ ঠাকুরগাঁওয়ে বারি পেঁয়াজ-৫ বীজ উৎপাদনে কৃষকদের নিয়ে মাঠ দিবস তেকসাস’র কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি যুবরাজ, সাধারণ সম্পাদক বুশরা ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা প্রথম স্থান ধানঘরা উচ্চ বিদ্যালয় সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

সামটা ছিদ্দিক্বীয়া ফাজিল মাদ্রাসায় অবসরপ্রাপ্ত ৫ শিক্ষকের বিদায় সংবর্ধনা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

শার্শা প্রতিনিধি 

যশোরের শার্শা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সামটা ছিদ্দিক্বীয়া ফাজিল মাদ্রাসায় দীর্ঘ কর্মজীবন শেষে অবসরপ্রাপ্ত ৫ জন শিক্ষকের সম্মানে এক আন্তরিক ও মর্যাদাপূর্ণ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষকদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় ভরা এ আয়োজনটি ছিল আবেগঘন এক মিলনমেলা।

সোমবার (১৩ এপ্রিল) বেলা ১২টায় মাদ্রাসার অডিটোরিয়ামে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মাওলানা মোঃ মোমিনুল ইসলাম এর সভাপতিত্বে ও শিক্ষক প্রতিনিধি প্রভাষক আসাদুজ্জামান ফারুকীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সভাপতি ও ড. আফিল উদ্দিন ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ মাওলানা ফারুক হাসান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সহ-সভাপতি মাস্টার রুহুল কুদ্দুস এবং সদস্যবৃন্দ মাস্টার লিয়াকত আলী, আলহাজ্ব শাহিদুল ইসলাম, মফিজুর রহমান ও তৌহিদুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মাওলানা মোঃ মাহবুবুর রহমান, শিক্ষক প্রতিনিধি কবি হেলাল আনওয়ার, মোঃ মোজাম্মেল হকসহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন।
সংবর্ধিত অবসরপ্রাপ্ত শিক্ষকেরা হলেন, সহকারী অধ্যাপক মাওলানা মোঃ আবদুর রশিদ, সহকারী শিক্ষক মোঃ রেজাউল হোসেন, মোঃ শাহাজান আলী (বি.এড), সহকারী মৌলভী মাওলানা মোঃ রহমাতুল্লাহ এবং মাওলানা মোঃ নুরুজ্জামান।

বক্তারা তাঁদের বক্তব্যে বিদায়ী শিক্ষকদের কর্মময় জীবনের স্মৃতি ও অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে তুলে ধরেন। মাওলানা মোঃ আবদুর রশিদকে একজন বিশিষ্ট আলেম, সাদাসিধে ও সরলমনা শিক্ষক হিসেবে অভিহিত করা হয়, যিনি সবার কাছে ছিলেন প্রিয় ও শ্রদ্ধেয়। মোঃ রেজাউল হোসেন সম্পর্কে বলা হয়, তিনি প্রতিষ্ঠানের দাপ্তরিক কাজ দক্ষতার সঙ্গে পরিচালনা করেছেন, নতুন শিক্ষকদের পথপ্রদর্শক ছিলেন এবং দায়িত্ব পালনে ছিলেন নিরলস ও নিষ্ঠাবান, যার কর্মস্পৃহা সকলের জন্য অনুকরণীয়।

মাওলানা মোঃ রহমাতুল্লাহ ছিলেন সহকর্মীদের মাঝে প্রাণবন্ত এক ব্যক্তিত্ব; তাঁর হাস্যরস ও আন্তরিকতায় কর্মপরিবেশ সবসময় প্রাণচঞ্চল থাকত। মোঃ শাহাজান আলী (বি.এড) ছিলেন অত্যন্ত মার্জিত, ভদ্র ও নীতিবান মানুষ হিসেবে সুপরিচিত। মাওলানা মোঃ নুরুজ্জামানও তাঁর দীর্ঘ কর্মজীবনে নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

অনুষ্ঠানে স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদানকালে একাধিকবার আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রিয় শিক্ষকদের বিদায়বেলায় উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের অনেকের চোখে কয়েক দফায় অশ্রু ঝরতে দেখা যায়। দীর্ঘদিনের স্নেহ, মমতা ও একসাথে পথচলার স্মৃতিগুলো যেন মুহূর্তেই হৃদয়কে ভারাক্রান্ত করে তোলে। ভালোবাসা ও শ্রদ্ধায় ভরা সেই আবেগময় মুহূর্ত পুরো মিলনায়তনে এক গভীর অনুরণন সৃষ্টি করে।
পরবর্তীতে বিদায়ী শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষপর্বে তাঁদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও পরকালীন কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট