1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় আত্রাইয়ে ট্রেন থেকে লাফ পুলিশ সদস্যের; দুই পা বিচ্ছিন্ন! বিরামপুরে অতিরিক্ত মজুদ এবং মাপে কম দেওয়ায় দুই জ্বালানি তেল পাম্পে জরিমানা মণিরামপুরে ১৬ বছর অনুপস্থিত থেকে বেতন ভাতা উত্তোলনের অভিযোগ এক সহকারি অধ্যাপকের বিরুদ্ধে বিধি লঙ্ঘন করে নিয়োগ দুই দশক ধরে সরকারি বেতন আত্মসাৎ,তদন্তের দাবি জোরালো সাপাহারে তেলের দীর্ঘ লাইনে তৃষ্ণার্তদের মাঝে পাম্প কর্তৃপক্ষের সরবত ও শুকনা খাবার বিতরণ পরিকল্পিত হামলা নাকি ডাকাতি? শিবগঞ্জে বৃদ্ধার গলা কাটা লাশ আদর্শ লাইব্রেরির বই বিতরণে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত ঝিকরগাছায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা,  নিহত স্বামী স্ত্রী আহত আদর্শ লাইব্রেরির বই বিতরণে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত চৈত্রের দাবদাহে পুড়ছে দেশ,সামনে তীব্র তাপপ্রবাহ ও কাল বৈশাখীর আশঙ্কা

বিরামপুরে অতিরিক্ত মজুদ এবং মাপে কম দেওয়ায় দুই জ্বালানি তেল পাম্পে জরিমানা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে


‎এমডি রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-‎দিনাজপুরের বিরামপুরে জরুরী মজুদের নির্ধারিত পরিমাণের অতিরিক্ত তেল মজুদ এবং মাপে কম দেবার অভিযোগে জ্বালানি তেলের দুটি ফিলিং স্টেশনকে জরিমানা করেছে ভ্রাম‍্যমান আদালত। ‎রবিবার (৫ এপ্রিল) বিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম‍্যাজিস্ট্রেট নাজিয়া নওরীন এ জরিমানা করেন।
‎বিরামপুর উপজেলার দিওড় এলাকায় অবস্থিত মেসার্স আলহাজ্ব মমতাজ ফিলিং স্টেশনে জরুরী প্রয়োজনে নির্ধারিত মজুদের অতিরিক্ত মজুদ রেখে ভোক্তাদের কাছে জ্বালানি তেল বিক্রি না করায় ২০ হাজার টাকা এবং বিরামপুর পৌর শহরের ঘোড়াঘাট রেলঘুমটি এলাকায় শারমিন ফিলিং স্টেশনে নির্ধারিত মাপের থেকে কিছুটা তেল কম দেওয়ায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাদেরকে ভবিষ্যতে এরূপ কর্মকান্ড না করার জন্য সতর্ক করা হয়েছে।
‎বিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম‍্যাজিস্ট্রেট নাজিয়া নওরীন জানান,বিরামপুর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যে ও সঠিকভাবে জ্বালানি তেল বিক্রি এবং তেল যাতে কোনভাবে পাচার ও খোলা বাজারে বিক্রি না হয়,সেজন্য প্রশাসনের পক্ষ থেকে নজরদারি অব‍্যহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট