1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আজ পবিত্র শবে বরাত: ক্ষমা, রহমত ও মুক্তির মহিমান্বিত রাত তালা- কলারোয়া আসনে কংগ্রেস মনোনীত ডাব প্রতীকের প্রার্থী ইয়ারুল ইসলাম এর গণসংযোগ অনুষ্ঠিত সাপাহারে জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন লোকমান আলী দেবহাটায় পুলিশের অভিযানে ধর্ষন চেষ্টা মামলায় ১ আসামী আটক মাধবপুরে বিএনপি প্রার্থী এস. এম. ফয়সলের নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত মোড়লগঞ্জের জিউধারা কালিবাড়ি পাথুরিয়া সমাজসেবা যুব সংঘের উদ্যোগে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত সারাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র শবে বরাত পালিত হবে উন্নয়নের স্বার্থে, সাধারণ মানুষের নিরাপত্তা স্বার্থে আগামী ১২ তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন : হাবিবুল ইসলাম হাবিব নওগাঁয় ৪০ পিচ ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

ওসমান হাদি হত্যার প্রতিবাদে খুনিদের বিচারের দাবিতে বিরামপুরে ছাত্র-জনতার বিক্ষোভ সমাবেশ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে

 

এমডি রেজওয়ান আলী, বিরামপুর ( দিনাজপুর) প্রতিনিধি-জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে এবং খুনিদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে দিনাজপুরের বিরামপুরে ছাত্র-জনতার ব্যানারে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) জুম্মার নামাজ শেষে বিরামপুর পৌর শহরের ঢাকা মোড়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিরামপুর প্রেসক্লাবের আহ্বায়ক শাহ্ আলম মন্ডল,সাংবাদিক সামিউল আলম, সাংবাদিক ফাহিম সরকার,মইনুল ইসলাম শামীম,জিন্নু রাইন,জহুরুল ইসলাম,শিক্ষার্থী রাহিল আল দ্বীন ও মারুফ মোরশেদসহ আরও অনেকে। বক্তারা বলেন,শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড একটি নির্মম ও ন্যক্কারজনক ঘটনা। অবিলম্বে হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তারা জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন,দ্রুত বিচার নিশ্চিত না হলে ছাত্র-জনতা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট