1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিরামপুরে ১২ ফুট উচ্চতার গাঁজার গাছসহ চাষী আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে

 

এমডি রেজওয়ান আলী,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের বিরামপুরে থানার অভিযানে ১২ ফুট উচ্চতার একটি গাঁজার গাছসহ এক চাষীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে জোতবাণী ইউনিয়নের চাকুল গ্রামে এ অভিযান পরিচালনা করে পুলিশ।
থানার জ্যেষ্ঠ উপ-পরিদর্শক সাজিদুল ইসলাম জানান,মৃত দছির উদ্দিনের ছেলে আজিজার রহমান (৪৫)-এর বাড়ির একটি পরিত্যক্ত ঘরে রোপিত অবস্থায় গাঁজার গাছটি পাওয়া যায়। জব্দকৃত গাছটির উচ্চতা ১২ ফুট, ওজন ১০ কেজি এবং বাজারমূল্য প্রায় ১ লাখ টাকা বলে জানা গেছে। পরে গাছটি জব্দ এবং আজিজার রহমানকে আটক করে থানায় নেওয়া হয়। বিরামপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আতাউর রহমান জানান,এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে আটক আসামিকে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান চলমান থাকবে এবং অবৈধ মাদকদ্রব্যের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট