1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

খুলনায় সাংবাদিক ও মানবাধিকারকর্মী ঐক্য পরিষদের সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান সাহেবের দ্রুত সুস্থতা কামনা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৭ বার পড়া হয়েছে

ডাঃ মোঃ নাজমুল আহসান, ভ্রাম্যমাণ প্রতিনিধি।

দীর্ঘদিন ধরেই শারীরিকভাবে অসুস্থ অবস্থায় থাকা জাতীয় পত্রিকা “বাংলার একুশ”র স্টাফ রিপোর্টার ও Journalist Co-operation of Bangladesh খুলনা জেলা কমিটির এবং বাংলাদেশ সাংবাদিক ও মানবাধিকার কর্মী ঐক্য পরিষদ খুলনা জেলা শাখার সম্মানিত সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান বর্তমানে খুলনা পাইকগাছা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এই প্রতিনিধিকে নিয়ে উদ্বেগ প্রকাশ করে খুলনা বিভাগীয় সম্পাদকসহ বিভিন্ন সাংবাদিক ও সংগঠনের নেতা–কর্মীরা তার দ্রুত সুস্থতা কামনায় এক সম্মিলিত বিবৃতি দিয়েছে।
গত ১৫ দিন ধরে মোঃ হাবিবুর রহমান সাহেবকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। দীর্ঘ সময় ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। তাঁর সুস্থতা ও দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসা কামনায় ডাঃ মোঃ নাজমুল আহসান (খুলনা বিভাগীয় সম্পাদক ও Journalist Co-operation of Bangladesh, খুলনা জেলা কমিটির সভাপতি), ডাঃ জসীম সরদার (সিনিয়র সহ-সভাপতি), মোঃ আহসান হাবীব (সাধারণ সম্পাদক), ডাঃ রবিউল ইসলাম (স্বাস্থ্য বিষয়ক সম্পাদক), এবং সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ — মোনিরুল ইসলাম(শ্রম বিষয়ক সম্পাদক)শেখ সাইফুল্লাহ(সমাজসেবা বিষয়ক সম্পাদক), মোঃ হোসাইনুর রহমান(দপ্তর সম্পাদক),শেখ রাজু(সাংগঠনিক সম্পাদক),শেখ রাজা উল্লাহ রাজ(সহ সাংগঠনিক সম্পাদক),হাফেজ মোঃ মাহবুবুর রহমান (ধর্ম বিষয়ক সম্পাদক)হাফেজ মোঃ রাশেদুজ্জামান (তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক),আঃ হাফিজ (যুগ্ম সাধারণ সম্পাদক) মোঃ শাহাদাত হোসাইন, মোঃ কেরামত আলী— সবাই একজোট হয়ে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।

বিবৃতিতে বলা হয়েছে, “আপনি শুধু একজন সাংবাদিক নন — আপনি আমাদের সংহতির প্রতীক, মানবাধিকার ও গণমাধ্যম স্বাধীনতার প্রতি আপনার অঙ্গীকার ও নিষ্ঠা আমাদের প্রেরণা। দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুন — আমরা আপনার ফিরতি কর্মস্থলে অপেক্ষায় রয়েছি।”

সংগঠন সাংবাদিকরা আরো জানিয়েছেন যে, প্রয়োজনে তার চিকিৎসার সব ধরনের সহযোগিতায় তারা সচেষ্ট থাকবেন এবং সাংবাদিক সমাজ ও মানবাধিকার কর্মীদের পক্ষ থেকে সকলেই দোয়া ও শুভকামনায় একমত।
আমরা সমাজ এবং সাংবাদিক সম্প্রদায়কে অনুরোধ জানাই — দয়া করে সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান সাহেবের জন্য দোয়া করবেন। পাশাপাশি, যদি তাঁর চিকিৎসা বা আর্থিক সহায়তার কোনো প্রয়োজন হয় — তার দ্রুত ব্যবস্থা নিশ্চিত করতে সাংবাদিক ও মানবাধিকার নেটওয়ার্ক হিসেবে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

আমরা আশা করি, খুব শিগগিরই তিনি সুস্থ হয়ে কাজে ফিরবেন এবং সাংবাদিকতা ও মানবাধিকার ক্ষেত্রের প্রতি তার অবদানে পুনরায় সক্রিয় ভূমিকা পালন করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট