1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

তালা -কলারোয়া-পাটকেলঘাটা বাসীর উদ্দেশ্যে এ্যাডঃ ইয়ারুল ইসলাম এর বাণী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ২২৩ বার পড়া হয়েছে

এ্যাডঃ ইয়ারুল ইসলাম, 

প্রিয় কলারোয়া-তালা- পাটকেলঘাটাবাসী,

আস সালামু আলাইকুম।

আমি মোঃ ইয়ারুল ইসলাম, পিতা-মরহুম নুরুল হাফিজ, গ্রাম-আইচপাড়া, ইউনিয়ন-কেড়াগাছী, উপজেলা-কলারোয়া। আমি ১৯৮৫ সালে হঠাৎগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে প্রাথমিক, ১৯৯১ সালে হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় হতে এসএসসি, ১৯৯৩ সালে কলারোয়া সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করে পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএল.বি. (অনার্স), এলএল.এম. সম্পন্ন করি। আমি বর্তমানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগ ও আপিল বিভাগের একজন নিয়মিত আইনজীবী।

আমি আইচপাড়া ছাত্র সংসদ (১৯৯২), ইউনিভার্সিটি স্টুডেন্ট এ্যাসোসিয়েশন অব সাতক্ষীরা-ইউসাস (ঢাকা ১৯৯৫) হঠাৎগঞ্জ ফাউন্ডেশন (২০০৪), কলারোয়া গভঃ কলেজ এক্স স্টুডেন্ট সোসাইটি (ঢাকা ২০০৮), কলারোয়া উপজেলা সমিতি, ঢাকা (২০২৩) ইত্যাদিসহ অনেকগুলো সংগঠনের প্রতিষ্ঠাতা। ২০১৩ সালে আমি “বাংলাদেশ কংগ্রেস” নামক রাজনৈতিক দল প্রতিষ্ঠা করি যা ২০১৯ সালে বাংলাদেশ নির্বাচন কমিশনে ডাব প্রতীক নিয়ে নিবন্ধন লাভ করে। আমি দলটির মহাসচিব।

আমার লেখা ছয়টি বই প্রকাশিত হয়েছে যার মধ্যে ‘শিকড়’ (কাব্যগ্রন্থ) ২০০৬ সালে, ‘সামাজিক রাজনীতি’ (প্রবন্ধগ্রন্থ) ২০১২ সালে, ‘অরণ্য প্রভা’ (কাব্যগ্রন্থ) ২০১৩ সালে, ‘কলারোয়া: ইতিহাস ও ঐতিহ্য’ (ইতিহাসগ্রন্থ) ২০১৫ সালে, ‘কথামালা’ (বাণীগ্রন্থ) ২০১৬ সালে, ‘যা কিছু সঞ্চয়’ (প্রবন্ধগ্রন্থ) ২০১৬ সালে প্রকাশিত এবং আরো কিছু বই প্রকাশের অপেক্ষায় রয়েছে। এছাড়াও আমি বিভিন্ন সংগঠনের গঠনতন্ত্র লিখেছি এবং স্মরণিকা সম্পাদনা করেছি।

মহান মুক্তিযুদ্ধে আমার পরিবারের রয়েছে গুরুত্বপুর্ণ ভূমিকা। গ্রামের যে ভবনে আমরা বসবাস করি সেটি ১৯৭১ সালে ছিল বীরমুক্তিযোদ্ধাদের আশ্রয়স্থল। ২৮ জন মুক্তিযোদ্ধা সেখানে পালাক্রমে অবস্থান করতেন। আমাদের পরিবার তাদের জন্য খাদ্যসহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করতেন। ফলে আমার দাদা সানাউল্লাহ সরদার, পিতা নুরুল হাফিজ ও চাচা আব্দুল মালেক খান সেনাদের নির্যাতনের শিকার হন। আমার পিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন এবং আমরা পাঁচ ভাই সবাই অনার্সসহ মাস্টার্স পাশ ও কর্মজীবী।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০৫ নং সাতক্ষীরা-১ (কলারোয়া-তালা-পাটকেলঘাটা) আসনে আমি আপনাদের দোয়া, সমর্থন ও ভোট প্রত্যাশী।

শুভেচ্ছান্তে,

এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম
মহাসচিব, বাংলাদেশ কংগ্রেস
ফোন নং- ০১৭১১৪৭৭৯১৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট