1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ভূমি দখল নিয়ে হামলা–মারধরের অভিযোগ উখিয়ায়

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

নুরুল আলম সিকদার কক্সবাজার থেকে 

কক্সবাজারের উখিয়ায় ভূমি দখলকে কেন্দ্র করে হামলা ও মারধরের অভিযোগ উঠেছে ফিরোজ আহমদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রত্নাপালং ইউনিয়নের মধ্যরত্না এলাকার সুমন বড়ুয়া ও তার পরিবারের ওপর হামলা চালায় ফিরোজ আহমদ এবং তার নেতৃত্বাধীন ২০ থেকে ৩০ জনের একটি দল।

গত ২৭ সেপ্টেম্বর বিকাল সাড়ে চারটার দিকে ধারালো দা, লোহার রড, কোদালসহ দেশীয় অস্ত্র নিয়ে সুমন বড়ুয়ার বসতভিটায় প্রবেশ করে ঘরবাড়ি ও বেড়া ভাঙচুর করে। এসময় বাধা দিতে গেলে সুমন বড়ুয়ার বৃদ্ধা মাকে মারধর করে আহত করা হয়। পরে দখলের উদ্দেশ্যে বাড়ির আঙিনায় জোরপূর্বক বেড়া স্থাপন করে দেয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

ভুক্তভোগী পরিবার ৫ অক্টোবর সকালে সাংবাদিক জানান, আমরা বহুদিন ধরে এই জমিতে বসবাস করছি, শান্তিপূর্ণভাবে ভোগদখলে ছিলাম। এখন জায়গার দাম বেড়ে যাওয়ায় প্রভাবশালী ফিরোজ আহমদ আমাদের জমি জোরপূর্বক দখলের চেষ্টা করছে।”

অভিযুক্ত ফিরোজ আহমদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি ১৯৯৬ সালে জনেক বিশ্বজিৎ বড়ুয়ার কাছ থেকে জমিটি ক্রয় করেন। তবে বিশ্বজিৎ বড়ুয়া বিক্রয়ের বিষয়টি অস্বীকার করেছেন।

এ ঘটনায় স্থানীয় সালিশ বৈঠকে বিষয়টি নিষ্পত্তি হলেও পরবর্তীতে পুনরায় হামলায় জড়ায় অভিযুক্ত পক্ষ। ভুক্তভোগী পরিবার দাবি করেছে, তাদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে।

এ ঘটনায় উখিয়া থানায় বিচারের দাবিতে দুই পক্ষই লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট