1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত

মণিরামপুরে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের নিয়ে দিকনির্দেশনা সভা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

নূরুল হক,মণিরামপুর (যশোর) প্রতিনিধি:
উচ্চ শিক্ষা গ্রহণের জন্য পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের নিয়ে যশোরের মণিরামপুরে দিকনির্দেশনা ও পরামর্শমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টায় স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে মণিরামপুর পৌরসভার আয়োজনে অনুষ্ঠিত এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভা প্রশাসক নিশাত তামান্না। সহকারি কমিশনার (ভূমি) মোঃ মাসুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগ যশোর জেলার উপ-পরিচালক মোঃ রফিকুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শাপলা সিংহ, নির্বাহী ম্যাজিস্ট্রেট শোয়াইব আহমেদ আকন।
মূল্যবান অভিজ্ঞতা থেকে শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন গড়ার বিভিন্ন কৌশল, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়াসহ সঠিক বিষয় নির্বাচনের গুরুত্ব নিয়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী উত্তম মজুমদার, নির্বাহী কর্মকর্তা মোঃ তফিকুল আলম, মণিরামপুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক মুহিবুল্লাহ মনু, মণিরামপুর সরকারি কলেজের প্রভাষক মোস্তাফিজুর রহমান, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা জি,এম বশির আল হেলাল, বুয়েটের শিক্ষার্থী আকিব বিন আশরাফ, ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী আবরার জাহিন জিনান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জয় দাস, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হোসাইন আহমেদ, খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জয়ন্তী দাসসহ প্রমুখ।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট