1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের খুশির আড়ালে আত্মসমালোচনা আমাদের প্রাপ্তি ও শিক্ষা তাকওয়ার আলোয় ঈদ: প্রাপ্তি কতটুকু,শিক্ষা কত গভীর? সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত

ভাদিয়ালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আর নেই

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় ভাদিয়ালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও শিক্ষক নেতা বদরুজ্জামান বদরু আর নেই। জানা গেছে, শিক্ষক বদরুজ্জামান বদরু(৫৮) দীর্ঘদিন যাবৎ হৃদ রোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। বুধবার(৬ আগষ্ট) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যবরণ করেন( ইন্না…. রাজেউন)। মৃত্যকালে তিনি মাতা, স্ত্রী, দুই পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সে উপজেলার সীমান্তবর্তী ভাদিয়ালী গ্রামের মৃত: আব্দুল ওহাবের পুত্র ও বিশিষ্ট রাজনীতিবিদ উপজেলা বিএনপি’র সাবেক সহ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মিয়ার ভাইপো। মরহুম বদরুজ্জামান বদরু দীর্ঘবছর যাবৎ কলারোয়া পৌরসভাধীন তুলশিডাঙ্গা গ্রামের নিজ বাড়িতে বসবস করে আসছেন। তিনি উপজেলা মাধ্যমিক শিক্ষক -কর্মচারী কল্যাণ সমিতির সাধারন সম্পাদক হিসাবে স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করেছেন। বর্তমান তিনি সাতক্ষীরা জেলা শিক্ষক- কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচিত কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করছিলেন। আগামী ২৭’ সালে শিক্ষকতা পেশা থেকে অবসর গ্রহন করেন বলে স্কুল কতৃপক্ষ জানান। শিক্ষক বদরুজ্জামান বদরুর মৃত্যু সংবাদে উপজেলা শিক্ষক সমিতি অফিস সহ উপজেলা ব্যাপি শোকের ছায়া নেমে এসেছে।

‎ বৃহস্পতিবার সকাল সাঁড়ে ১১টায় মরহুমের নিজ প্রতিষ্ঠান ভাদিয়ালী মাধ্যমিক বিদ্যালয় তার জানাযা নামাজ অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট