1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পীর হত্যাসহ চলমান মব বন্ধের দাবিতে প্রদীপ প্রজ্জলন ও কালো পতাকা প্রদর্শন যশোরে গভীর রাতে প্রতিপক্ষের হামলায়” একই পরিবারের ৪ জন আহত কলারোয়ায় পহেলা বৈশাখ উদযাপনে প্রস্তুতি, কর্মসূচি চূড়ান্ত সাতক্ষীরায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন আদমদীঘীতে জ্বালানি খাতে ডিজিটাল বিপ্লব: অ্যাপের মাধ্যমে তেল সরবরাহ শুরু নবাবগঞ্জে ব্যাপক সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন: যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত এজেড এম জাহিদ হোসেন আদমদীঘিতে মারধর, শ্লীলতাহানি ও লুটপাটের অভিযোগে একাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ!! কালীগঞ্জে পুলিশ কর্মকর্তা ও নারীকে জড়িয়ে প্রকাশিত সংবাদের ভিন্ন চিত্র পাইকগাছার হাট-বাজারে পড়ে থাকা নাম পরিচয়হীন বৃদ্ধ কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞানমেলা–২০২৬

কলারোয়ায় পহেলা বৈশাখ উদযাপনে প্রস্তুতি, কর্মসূচি চূড়ান্ত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

কলারোয়া ব্যুরো

কলারোয়ায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করতে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে উপজেলা কনফারেন্স রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম।

সভায় সিদ্ধান্ত অনুযায়ী, সীমিত পরিসরে বর্ষবরণের বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখ সকাল ৮টায় জাতীয় সংগীত পরিবেশন ও শান্তির প্রতীক কবুতর উড্ডয়নের মাধ্যমে উপজেলা পরিষদ চত্বর থেকে বৈশাখী শোভাযাত্রা শুরু হবে। শোভাযাত্রা শেষে কলারোয়া পাবলিক ইনস্টিটিউট চত্বরে অংশগ্রহণকারীদের জন্য পরিবেশন করা হবে বাঙালির ঐতিহ্যবাহী খাবার পান্তা ভাত।

এছাড়া সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বৈশাখী মেলার স্টল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন উপজেলা নির্বাহী অফিসার। মেলায় লোকজ ঐতিহ্যের নানা মিষ্টান্নের স্টলসহ সরাসরি মুড়ি ও অন্যান্য খাবার প্রস্তুতের প্রদর্শনী থাকবে।

দিনব্যাপী আয়োজনে রশি টানা, চেয়ার সিটিং, হাঁড়িভাঙা সহ বিভিন্ন গ্রামীণ খেলাধুলার ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি ফায়ার সার্ভিসের উদ্যোগে গ্যাস সিলিন্ডার আগুন নেভানো ও অগ্নিনির্বাপক যন্ত্রের ব্যবহার নিয়ে ব্যবহারিক প্রদর্শনী অনুষ্ঠিত হবে। দ্বিতীয় পর্বে থাকবে মনোজ্ঞ লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এর আগে ১৩ এপ্রিল সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের অংশগ্রহণে ছবি অঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

প্রস্তুতিমূলক সভায় উপস্থিত থেকে মতামত ব্যক্ত করেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ এইচএম শাহিন, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ মোহাম্মদ সাইদুর রহমান রেজা, কৃষি কর্মকর্তা কৃষিবিদ এসএম এনামুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামরুজ্জামান ও পৌর আমীর সহকারী অধ্যাপক ইউনুস আলী বাবু, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমান, সমাজসেবা কর্মকর্তা নুরে আলম নাহিদ, সমবায় কর্মকর্তা অনিমেষ দাশ, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার আক্তার, আনসার-ভিডিপি কর্মকর্তা হালিমা খাতুন, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ মোল্লা, সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, পৌরসভার নির্বাহী কর্মকর্তা তুষার কান্তি দাস, ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা হুমায়ুন কবির, পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক আখলাকুর রহমান শেলী, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শওকত হোসেন ও সাধারণ সম্পাদক মীর রফিকুল ইসলাম, দেয়াড়া ইউপিচেয়ারম্যান মাহবুবুর রহমান মফে, কেরালকাতা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোনিয়া লায়লা, কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের ব্যবস্থাপক শেখ বদরুজ্জামান, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট