
আদমদীঘিতে মারধর, শ্লীলতাহানি ও লুটপাটের অভিযোগে একাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ!!বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার আদমদীঘী উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের তেমাথা দক্ষিণপাড়া এলাকায় পূর্ব বিরোধের জেরে এক নারীর বাড়িতে ঢুকে মারধর, শ্লীলতাহানি ও লুটপাটের অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী মোছাঃ সোনাভান সুমি (৫০) লিখিত অভিযোগে উল্লেখ করেন, গত ৭ এপ্রিল ২০২৬ বিকেল আনুমানিক ৪টা ৩০ মিনিটে ইউপি সদস্য হেলালের প্ররোচনায় মোঃ নাজির (৫২), মোছাঃ মাফরুজা জৈবন (৫৫), মোছাঃ আতিয়া (১৮) ও মোঃ মোফাজ্জল (৫৫) লাঠিসোটা নিয়ে তার বাড়িতে প্রবেশ করে। এসময় তারা জায়গা-জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে।
প্রতিবাদ করলে অভিযুক্তরা তাকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। অভিযোগে আরও বলা হয়, মোঃ নাজির তার পরিহিত কাপড় টেনে অর্ধ-বিবস্ত্র করে এবং মোছাঃ মাফরুজা জৈবন ঘরে থাকা নগদ ৪ হাজার টাকা ও একটি স্যামসাং অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে যায়।
চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্বজনদের সহায়তায় আহত অবস্থায় তাকে আদমদীঘী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ঘটনার সাক্ষী হিসেবে কয়েকজন স্থানীয় বাসিন্দার নাম উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী আদমদীঘী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।##