1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাইকগাছার হাট-বাজারে পড়ে থাকা নাম পরিচয়হীন বৃদ্ধ কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞানমেলা–২০২৬ আদমদীঘিতে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার!! সুবর্ণচরে খাজা শাহসুফি আলহাজ্ব হযরত নুরনবী (রহঃ) মামার ৫২ তম বার্ষিক ওরস মাহফিল সম্পন্ন ঢাকাস্থ দেবহাটা সমিতির বার্ষিক মিলনমেলা ও “ইছামতি” স্মরনিকার মোড়ক উন্মোচন সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সরশকাঠি মাদ্রাসার ৪তলা নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি ইজ্জত উল্লাহ বিরামপুরে দুর্গন্ধযুক্ত গরুর মাংস বিক্রি: আটক ২,পলাতক ২” ডা. স্যামুয়েল হ্যানিম্যানের ২৭১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে চিকিৎসকদের মিলনমেলা ও আলোচনা সভা নীল

পাইকগাছার হাট-বাজারে পড়ে থাকা নাম পরিচয়হীন বৃদ্ধ কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
​খুলনার পাইকগাছায় হাটবাজারে পড়ে থাকা বৃদ্ধ কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাম-পরিচয়হীন বাকরুদ্ধ ৮০ বছরের এক বয়স্ক ব্যক্তি উপজেলার কপিলমুনির কাশিমনগর বাজারে দীর্ঘদিন পড়ে থাকতে দেখা যায় । পরে বিষয় টি উপজেলা প্রশাসনের নজরে আসলে ১১ এপ্রিল শনিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর নির্দেশনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ এর তত্ত্বাবধানে বৃদ্ধ কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
​স্থানীয় সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল ফিতরের কয়েকদিন আগে একটি ভ্যানযোগে দুইজন ব্যক্তি ওই বৃদ্ধকে কাশিমনগর জামে মসজিদের সামনে ছাগল বিক্রির জায়গায় (চান্নিতে) ফেলে রেখে চলে যায়। এরপর থেকে দীর্ঘ সময় তিনি সেখানে অযত্ন-অবহেলায় পড়ে ছিলেন। স্থানীয় লোকজন মাঝে মধ্যে তাকে রুটি ও পানি দিয়ে আসছিলেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে উপজেলা প্রশাসনের নজরে আসে।
​এরপর কপিলমুনি ইউনিয়ন পরিষদের কর্মকর্তা ও স্থানীয়রা বৃদ্ধকে উদ্ধার করেন। প্রথমে তাকে কপিলমুনি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে পরিষ্কার-পরিচ্ছন্ন করা ও গোসল করানোর পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
​কপিলমুনি হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রাচী সিকদার জানান, “বিকেল ৩টার দিকে ইউনিয়ন পরিষদের নেতৃবৃন্দ ওই বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসেন। আমরা তাকে প্রয়োজনীয় প্রাথমিক সেবা দিয়েছি। পরবর্তীতে কর্তৃপক্ষের নির্দেশনায় উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
​বর্তমানে বৃদ্ধটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তাকে হাসপাতালের তত্ত্বাবধানে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ। প্রশাসনের এমন দ্রুত মানবিক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট