1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরামপুরে দুর্গন্ধযুক্ত গরুর মাংস বিক্রি: আটক ২,পলাতক ২” ডা. স্যামুয়েল হ্যানিম্যানের ২৭১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে চিকিৎসকদের মিলনমেলা ও আলোচনা সভা নীল মগরাহাট পূর্বে কলসে সেলিম লস্করের তত্ত্বাবধানে তৃণমূল প্রার্থী শর্মিষ্ঠার সমর্থনে প্রচার ঘিরে জনগণের উন্মাদনা তুঙ্গে ঝাড়গ্রাম জঙ্গলমহলে ডেঙ্গু ও ম্যালেরিয়া সচেতনবার্তা ও মশারি বিতরণ* আবু সাঈদ হত্যা মামলার রায়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন বাবা রাজশাহীতে হাম উপসর্গে আরো ৪ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৩৪ চিত্রশিল্পী তরুণ ঘোষ মারা গেছেন মণিরামপুরের টুনিয়াঘরা মহিলা আলিম মাদরাসার দাখিল পরীক্ষার্থীদের দোয়া মাহফিল অনুষ্ঠিত বগুড়ায় ভোটারদের উপস্থিতি কম

বিরামপুরে দুর্গন্ধযুক্ত গরুর মাংস বিক্রি: আটক ২,পলাতক ২”

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

 

এমডি রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-দিনাজপুরের বিরামপুর উপজেলায় গরুর মাংস বিক্রি নিয়ে জনমনে তীব্র কৌতূহল ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। দুর্গন্ধযুক্ত মাংস বিক্রির অভিযোগ উঠায় এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনার বিবরণে জানা যায়,১০ এপ্রিল ২০২৬, আনুমানিক সকাল ৮টার দিকে উপজেলার জোয়াল কামড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ক্রেতারা অভিযোগ করেন, বিক্রিত গরুর মাংস থেকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছিল এবং সেটি মরা গরুর মাংস হতে পারে বলে সন্দেহ প্রকাশ করেন। জানা যায়,পায়ে সমস্যাগ্রস্ত একটি গরু ৮৫ হাজার টাকায় বিক্রি করা হয়। পরে সেই গরুর মাংস বাজারে বিক্রি করা হলে বিষয়টি নিয়ে জনমনে সন্দেহের সৃষ্টি হয়। অভিযুক্ত ও আটক পলাতকের বিষয়ে জানা যায়,
আজিম (পিতা: নেহাল) রাতুল (পিতা: রউফ) আটক:হয়েছেন,আব্দুল হাকিম (পিতা: ইমান) মোঃ মামুন (পিতা: মোঃ রেজাউল) সকলের বাড়ি জোয়াল কামড়া গ্রামে। প্রশাসনের পদক্ষেপ
খবর পেয়ে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর ইসমাইল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। জনতার মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে বিরামপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গরুর মালিক ও মাংস বিক্রেতাকে থানায় নিয়ে যায়।আইনগত ব্যবস্থা পুলিশ জানায়,মাংসের নমুনা পরীক্ষা এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে সতর্কতা
এ ঘটনায় জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্য বিক্রির বিরুদ্ধে কঠোর নজরদারি জোরদারের আশ্বাস দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট