1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

রাজশাহীতে হাম উপসর্গে আরো ৪ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৩৪

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে
LBTV
LBTV

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে সর্বশেষ ২৪ ঘন্টায় হাম উপসর্গে চিকিৎসাধীন আরো চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩৪ জন শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে ২৭ জন রামেক হাসপাতালে এবং সাতজন বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে।আজ বেলা ১১টার দিকে রামেক হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শঙ্কর কে বিশ্বাস এবং রাজশাহী সিটি করপোরেশনের স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা মো. দুলাল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

ডা. শঙ্কর জানান, গত ২৪ ঘন্টায় রামেক হাসপাতালে হাম উপসর্গে নতুন ভর্তি হয়েছে ২৭ জন শিশু। একই সময়ে ২৪ জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। আর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে চার জন শিশু। বর্তমানে হাসপাতালে হাম উপসর্গে চিকিৎসা নিচ্ছে ১৩২ জন রোগী।

তিনি আরো জানান, এ পর্যন্ত রামেক হাসপাতালে হাম উপসর্গে মোট ভর্তি হয়েছে ৪৭৯ জন। এর মধ্যে মারা গেছে ৫০ জন শিশু।

অন্যদিকে রাজশাহীর উপজেলা পর্যায়ের কমিউনিটি ক্লিনিক ও হাসপাতালে হাম উপসর্গে কোনো মৃত্যুর ঘটনা নেই বলে জানিয়েছেন সিভিল সার্জন রাজিউল ইসলাম এবং সিটি করপোরেশনের স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা মো. দুলাল হোসেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট