
কলমে : মোঃ নাজির হোসেন
চৈত্রতে শুরু এবার ঝড়বাদলের পালা
সন্ধে নামার আগে পরে বাড়ি গিয়ে পালা।
মোমবাতি আর লম্ফ-কুুপি -হাতের নাগালে রাইখো টেমি,
ময়নার মা বললো ঝেড়ে কেরোসিন নিয়ে আইসো ঘরে।
ছুটছি কোথা- কেরোসিন পাবো যেথা।
ফিরছি বাড়ি তড়িঘড়ি – ময়নার মা’র হাতে লম্বা ছড়ি।
আবার ভোঁদৌড় পাশের বাড়ি – কেরোসিন অভাবে মরি।
কি আর করার তাড়াতাড়ি -শহরে দিলাম পাড়ি।
আধা কেজি কেরোসিন নিয়ে – বাড়ির দিকে পা বাড়িয়ে।
ময়নার মা খুশি তেল পেয়ে – আধার মাঝে কুপি জেলে।
বলল মলিনে নথ নাড়িয়ে – দুর্দশা কপালে পেয়ে?
নতুন বছর আসে নাকি – শান্তির বাণী দিয়ে উঁকি।
কেনো জানি এবার বৈশেখ – ঝড়বাদল আর প্রাকৃতিক দূর্যোগ?