1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়ায় ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়: সমস্যা সমাধানে আশ্বাস বিরামপুরে প্রেমের নাটকীয় সমাপ্তি: দির্ঘ অনশন শেষে বিয়ে সাতক্ষীরা কলারোয়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক সেলিম হোসেন কে তুলে নিয়ে হুমকির অভিযোগ কলারোয়ায় নবাগত ইউএনও’র সাথে পুরোহিত-সেবায়েত ঐক্য ফ্রন্টের মতবিনিময় কলারোয়ায় ই ল্যাব ডায়গনস্টিকের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে ব্যাপক সাড়া, চিকিৎসা পেলেন শতাধিক রোগী সান্তাহারে সরকারি পুকুর রক্ষায় অভিযান, জরিমানার পর “অপরাধীদের চাপের মুখে প্রশাসন!! সমাজকল্যাণ মন্ত্রী ডা.এ জেড এম জাহিদ হোসেন-এর হস্তক্ষেপ চায় দিনাজপুর-৬ এর মানুষ চৈত্রের তাবদহ গরমের শরীরকে ঠান্ডা এবং সতেজে রাখতে অনেকেই তরমুজ পছন্দ করেন রাহুল ( অরুণোদয় বন্দ্যোপাধ্যায়)এর অকাল প্রয়ানে বাংলা চলচ্চিত্রে শোকের ছায়া। জয়নগরে জামায়াতে ইসলামীর ফ্রি চক্ষু শিবির: চিকিৎসা ও বিনামূল্যে ছানি অপারেশন

বিরামপুরে প্রেমের নাটকীয় সমাপ্তি: দির্ঘ অনশন শেষে বিয়ে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

 

এমডি রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-দিনাজপুরের বিরামপুরে প্রেমঘটিত এক নাটকীয় ঘটনার অবসান হয়েছে অবশেষে বিয়ের মধ্য দিয়ে। দীর্ঘদিনের সম্পর্কের জেরে বিয়ের দাবিতে প্রেমিকার বাড়িতে অনশন শুরু করা কলেজছাত্রীর ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয়।মঙ্গলবার (৩১ মার্চ) সকাল থেকে উপজেলার ১নং মুকুন্দপুর ইউনিয়নের কেশবপুর গ্রামে প্রেমিক ফিরোজের বাড়ির সামনে খড়ের পালার উপর অবস্থান নেন ওই কলেজছাত্রী। জানা যায়,প্রায় চার বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলছিল। বিয়ের আশ্বাস দিয়েও তা বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ থেকেই তিনি এই অনশন কর্মসূচি শুরু করেন। ঘটনার পরপরই প্রেমিক ফিরোজ বাড়ি ছেড়ে পালিয়ে যান বলে স্থানীয়রা জানান,এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। মেয়ের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়,বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন সম্পর্ক রেখে এখন এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে।
এদিকে,ছেলের পরিবার দাবি করে, বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে এবং ছেলেকে আটকে রাখার চেষ্টা করা হয়েছিল। ফলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা এগিয়ে আসেন। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার জানান,অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে,তবে আপাতত সামাজিকভাবে বিষয়টি সমাধানের চেষ্টা চলছিল। দীর্ঘ আলোচনা ও সমঝোতার পর অবশেষে বুধবার গভীর রাতে প্রায় ১টার দিকে প্রেমিকের বাড়িতেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এ সময় মেয়ের মায়ের উপস্থিতিতে ৩ লাখ টাকা মোহরানা নির্ধারণ করা হয়েছে। স্থানীয় একজন আলেমের মাধ্যমে বিয়ে পড়ানো হয় এবং সীমিত আয়োজনের মধ্যে অতিথিদের মাঝে খাবার বিতরণ করা হয়। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলেও শেষ পর্যন্ত বিয়ের মাধ্যমে পরিস্থিতি শান্ত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট