1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীর গলাকাটা লাশ বিছানায়, উঠানে গোপনাঙ্গ কুর্শাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্বাধীনতা দিবস উপলক্ষে একতা সংঘ ও যুবসমাজ ক্লাবের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত বেঙ্গল ফাউন্ডেশনের উদ্যোগে সমাজকর্মীদের সম্মাননা প্রদান ক্যান্সারে আক্রান্ত মিলির জন্য সার্বিক সহযোগিতা প্রয়োজন নবাবগঞ্জের মাহমুদপুরে তিনদিনব্যাপী বার্নির মেলা: উৎসবমুখর পরিবেশ যশোরের বুকভরা বাওড়ে সেচ্ছাসেবকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিন তদন্ত ছাড়াই দোষী সাব্যস্ত! অসহায় পল্লী চিকিৎসকের ওপর প্রশাসনিক ‘অন্যায় চাপ’ অভিযোগ” ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকান ভস্মীভূত কলারোয়ায় শ্রমিকদের আয়োজনে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত মাধবপুরে সম্পত্তি দখলের অভিযোগ, প্রাণনাশের হুমকিতে আতঙ্কে পরিবার

নারীর গলাকাটা লাশ বিছানায়, উঠানে গোপনাঙ্গ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

 

জেলা প্রতিনিধি গাইবান্ধা

গাইবান্ধার পলাশবাড়ীতে এক হৃদয়বিদারক ও রহস্যঘেরা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এক ভাড়াটিয়া নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে বাড়ির উঠানে পাওয়া গেছে একটি কাটা পুরুষাঙ্গ। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার বেতকাপা ইউনিয়নের পার আমলাগাছী গ্রামের একটি বসতবাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এদিন দুপুরে দৈনিক লোকবাণী কে বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ওসি সরওয়ারে আলম।

নিহত নারী কবিতা বেগম (২৫)। তিনি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি তিনি ঢোলভাঙ্গা বাজার সংলগ্ন পার আমলাগাছী এলাকায় মোস্তাফিজুর রহমানের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঘরের ভেতরে বিছানার ওপর গলাকাটা অবস্থায় কবিতা বেগমের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। একই সময় বাড়ির উঠানে একটি কাটা পুরুষাঙ্গ পড়ে থাকতে দেখে। এ ঘটনার খবর চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে খবর পেয়ে পলাশবাড়ী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

পলাশবাড়ী থানার ওসি সরওয়ারে আলম জানান, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট