1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীর গলাকাটা লাশ বিছানায়, উঠানে গোপনাঙ্গ কুর্শাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্বাধীনতা দিবস উপলক্ষে একতা সংঘ ও যুবসমাজ ক্লাবের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত বেঙ্গল ফাউন্ডেশনের উদ্যোগে সমাজকর্মীদের সম্মাননা প্রদান ক্যান্সারে আক্রান্ত মিলির জন্য সার্বিক সহযোগিতা প্রয়োজন নবাবগঞ্জের মাহমুদপুরে তিনদিনব্যাপী বার্নির মেলা: উৎসবমুখর পরিবেশ যশোরের বুকভরা বাওড়ে সেচ্ছাসেবকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিন তদন্ত ছাড়াই দোষী সাব্যস্ত! অসহায় পল্লী চিকিৎসকের ওপর প্রশাসনিক ‘অন্যায় চাপ’ অভিযোগ” ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকান ভস্মীভূত কলারোয়ায় শ্রমিকদের আয়োজনে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত মাধবপুরে সম্পত্তি দখলের অভিযোগ, প্রাণনাশের হুমকিতে আতঙ্কে পরিবার

ক্যান্সারে আক্রান্ত মিলির জন্য সার্বিক সহযোগিতা প্রয়োজন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

 

নুূরুল হক জেলা প্রতিনিধি, যশোর:
যশোরের মণিরামপুর উপজেলার সদর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের মরহুম কোয়াক ডাক্তার নবীরুজ্জামানের একমাত্র মেয়ে মিলি আক্তার। ​মণিরামপুর মহিলা ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী মিলি। ২০২০ সালে যখন সে সপ্তম শ্রেণির শিক্ষার্থী, তখনই মাথার ওপর থেকে বাবার ছায়া সরে যায়। বাবা নবীরুজ্জামানের অকাল মৃত্যুতে পরিবারটি অথৈ সাগরে পড়লেও দমে যায়নি মেধাবী মিলি। লড়াই করে মেধার স্বাক্ষর রেখে সে স্বপ্ন দেখছিল চিকিৎসক হওয়ার। কিন্তু কয়েকমাস আগে হঠাৎ অসুস্থতা তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। ​চিকিৎসকদের পরামর্শে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর পরীক্ষা-নিরীক্ষায় ধরা পড়ে মিলির শরীরে বাসা বেঁধেছে মরণব্যাধি ক্যান্সার। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার আব্দুল বারীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন।
​মিলির এমন অবস্থায় ব্যথিত তার সহপাঠিসহ এলাকাবাসী।
ইতোমধ্যে মিলির শরীরে অত্যন্ত ব্যয়বহুল কেমোথেরাপি শুরু হয়েছে। কিন্তু দীর্ঘমেয়াদী এই চিকিৎসার খরচ বহন তার বিধবা মায়ের খুবই কষ্টকর। ডাক্তাররা জানিয়েছেন, মিলিকে সম্পূর্ণ সুস্থ করতে প্রয়োজন অনেক টাকা, যা সংগ্রহ করা তার মায়ের পক্ষে অসম্ভব।
​সাহায্য পাঠানোর ঠিকানা:
​ব্যাংক হিসাব: আইএফআইসি ব্যাংক লিমিটেড (IFIC Bank Ltd.)
​হিসাব নম্বর: ০২৩০০০৫৫৮৯৮৫১ (সঞ্চয়ী)
​বিকাশ (পার্সোনাল): ০১৮৮৭১৪০১৯৯

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট