1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীর গলাকাটা লাশ বিছানায়, উঠানে গোপনাঙ্গ কুর্শাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্বাধীনতা দিবস উপলক্ষে একতা সংঘ ও যুবসমাজ ক্লাবের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত বেঙ্গল ফাউন্ডেশনের উদ্যোগে সমাজকর্মীদের সম্মাননা প্রদান ক্যান্সারে আক্রান্ত মিলির জন্য সার্বিক সহযোগিতা প্রয়োজন নবাবগঞ্জের মাহমুদপুরে তিনদিনব্যাপী বার্নির মেলা: উৎসবমুখর পরিবেশ যশোরের বুকভরা বাওড়ে সেচ্ছাসেবকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিন তদন্ত ছাড়াই দোষী সাব্যস্ত! অসহায় পল্লী চিকিৎসকের ওপর প্রশাসনিক ‘অন্যায় চাপ’ অভিযোগ” ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকান ভস্মীভূত কলারোয়ায় শ্রমিকদের আয়োজনে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত মাধবপুরে সম্পত্তি দখলের অভিযোগ, প্রাণনাশের হুমকিতে আতঙ্কে পরিবার

নবাবগঞ্জের মাহমুদপুরে তিনদিনব্যাপী বার্নির মেলা: উৎসবমুখর পরিবেশ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

 

এমডি রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৮ নং মাহমুদপুর ইউনিয়নের মোগরপাড়া গ্রামে অবস্থিত মোগড়পাড়া ডিগ্রী কলেজ মাঠে হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে তিনদিনব্যাপী ঐতিহ্যবাহী “বার্নির মেলা” অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ মেলায় স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীসহ বিভিন্ন এলাকার মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।তিনদিনব্যাপী এ মেলাকে ঘিরে পুরো এলাকায় ছিল উৎসবের আমেজ। মেলায় বিভিন্ন পূজা-অর্চনা,ধর্মীয় আচার-অনুষ্ঠান এবং সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়। পাশাপাশি নানা ধরনের দোকানপাট,খেলনা, মিষ্টান্ন ও গ্রামীণ পণ্যের পসরা বসে,যা দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করে।
আয়োজকরা জানান,প্রতিবছরের মতো এবারও শান্তিপূর্ণভাবে মেলা সম্পন্ন হয়েছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় পুরো আয়োজন নির্বিঘ্নে শেষ হয়।স্থানীয়দের মতে,এ ধরনের মেলা শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়,বরং গ্রামীণ ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল নিদর্শন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এই আয়োজন অব্যাহত থাকবে এবং এলাকার সামাজিক বন্ধন আরও সুদৃঢ় হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট