1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তদন্ত ছাড়াই দোষী সাব্যস্ত! অসহায় পল্লী চিকিৎসকের ওপর প্রশাসনিক ‘অন্যায় চাপ’ অভিযোগ” ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকান ভস্মীভূত কলারোয়ায় শ্রমিকদের আয়োজনে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত মাধবপুরে সম্পত্তি দখলের অভিযোগ, প্রাণনাশের হুমকিতে আতঙ্কে পরিবার বিরামপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন,আলোচনা সভা, কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণ দেবহাটায় প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ গনহত্যা দিবসের আলোচনা সভা সভা বিরামপুরে গণহত্যা দিবস পালিত: আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত শার্শা সাবরেজিস্ট্রি অফিসের মোহরার মিলন’কে ঝিকরগাছায় বদলি না করতে জেলা রেজিস্ট্রারকে চিঠি   কালিহাতীতে ১৪৪ ধারা ভঙ্গ ও হত্যাচেষ্টার অভিযোগে সাংবাদিক সম্মেলন ঈদুল ফিতর উপলক্ষে টেকপাঁজা যুব বৃন্দের উদ্যোগে বঙ্গ ব্যাপি হিফজুল কুরআন প্রোতযোগিতা

ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পাটের গোডাউনে আগুন: ৩টি দোকান ভস্মীভূত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

 

বিপ্লব কুমার দাস।। নিজস্ব প্রতিনিধিঃ

ফরিদপুরের সালথায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে একটি পাটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ৩৫০ মণ পাট ও ৩০ মণ মসুরিসহ তিনটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার সালথা বাজার সংলগ্ন পুরুরা সড়কে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে রাস্তার ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক মেইন লাইনের তার ছিঁড়ে হঠাৎ একটি পাটের গোডাউনের ওপর পড়ে। শুকনো পাট হওয়ায় মুহূর্তেই আগুনের লেলিহান শিখা সতরচারদিকে ছড়িয়ে পড়ে এবং পার্শ্ববর্তী আরও দুটি দোকানে আঘাত হানে।

খবর পেয়ে সালথা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। প্রায় আড়াই ঘণ্টার নিরলস প্রচেষ্টার পর সকাল সাড়ে ১০টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

ক্ষতিগ্রস্ত পাট ব্যবসায়ীর দাবি অনুযায়ী, অগ্নিকাণ্ডে ৩৫০ মণ পাট ও ৩০ মণ মসুরি ডালসহ অন্যান্য মালামাল পুড়ে যাওয়ায় তার অন্তত ৩০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের প্রাথমিক মূল্যায়নে ক্ষয়ক্ষতির পরিমাণ কিছুটা কম ধরা হয়েছে।

সালথা ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার মো. আব্দুল জলিল সংবাদমাধ্যমকে জানান:

“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট (তার ছিঁড়ে পড়া) থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আমাদের টিমের দ্রুত তৎপরতায় প্রায় ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে আগুনে আনুমানিক ২৫ লাখ টাকার সম্পদ পুড়ে গেছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট