1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত বিরামপুরে শিলাবৃষ্টির তাণ্ডব: ৭০০ টিনের ঘর বিধ্বস্ত,খোলা আকাশের নিচে শতাধিক পরিবার ঝিকরগাছায় সেবা’ র উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন কলারোয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক মোঃ আনারুল ইসলাম ঝিকরগাছায় জামায়াতে ইসলামীর উদ্যোগে সাংবাদিক সম্মেলন ও ইফতার মাহফিল চাঁন্দুয়ালী ও বেড়াশুলায় ঈদের উপহার পেয়েছে অসহায় ও দরিদ্র ৭০ পরিবার।

বিরামপুরে শিলাবৃষ্টির তাণ্ডব: ৭০০ টিনের ঘর বিধ্বস্ত,খোলা আকাশের নিচে শতাধিক পরিবার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

 

এমডি রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-দিনাজপুরের বিরামপুর উপজেলার বিনাঈল ইউনিয়নের বিনাঈল গ্রামে ১৬ তারিখ দিবাগত রাতে ভয়াবহ শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ হওয়া তীব্র শিলাবৃষ্টিতে প্রায় ৬০০ থেকে ৭০০ টিনের ঘরবাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, শিলাবৃষ্টির আঘাতে টিনের ছাউনি সম্পূর্ণ ঝাঝরা হয়ে গেছে। ফলে অধিকাংশ ঘর এখন বসবাসের সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়েছে। সামান্য বৃষ্টি হলেই ঘরের ভেতরে পানি প্রবেশ করছে,ফলে পরিবারগুলো চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, “এভাবে আর থাকা সম্ভব নয়। রাত কাটানোর মতো কোনো নিরাপদ জায়গা নেই। শিশু ও বৃদ্ধদের নিয়ে আমরা চরম বিপদের মধ্যে আছি।”এদিকে,এত বড় ক্ষয়ক্ষতির পরও এখন পর্যন্ত সংশ্লিষ্ট প্রশাসনের দৃশ্যমান কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি বলে অভিযোগ উঠেছে। জরুরি সহায়তার অভাবে ক্ষতিগ্রস্ত পরিবার গুলো মানবেতর জীবনযাপন করছে। ক্ষতিগ্রস্তরা দ্রুত সরকারি ত্রাণ, পুনর্বাসন এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। একইসঙ্গে সমাজের বিত্তবান ব্যক্তি ও মানবিক সংগঠনগুলোর কাছেও সহযোগিতার আহ্বান জানিয়েছেন তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট