
বাইজিদ মন্ডল দক্ষিন চব্বিশ পরগনা প্রতিনিধি
প্রতি বছর ৮ মার্চ বিশ্বজুড়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। নারীদের অর্জন, তাদের সংগ্রাম এবং সমাজে তাদের অবদানকে সম্মান জানানোর জন্য এই দিনটি উৎসর্গ করা হয়েছে। বুধবার বিকালে সোনার তরী ওমেন এন্ড চাইল্ড ওয়েলফেয়ার ইনস্টিটিউশনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বিশ্ব নারী দিবস উদযাপন করে। এই বিশেষ দিনে নারীদের অধিকার, সমতা এবং ক্ষমতায়নের বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ রা জানান,এই আজকের দিনে নারীরা শিক্ষা, বিজ্ঞান, রাজনীতি, খেলাধুলা, ব্যবসা এবং শিল্পের মতো প্রায় সব ক্ষেত্রেই তাদের প্রতিভা ও পরিশ্রমের মাধ্যমে নতুন উচ্চতা অর্জন করছেন। তাই নারী দিবস শুধু একটি উৎসব নয়, বরং নারীদের অধিকার ও সম্মানের বিষয়ে সচেতনতা বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ সুযোগ।
সোনার তরী ওমেন এন্ড চাইল্ড ওয়েলফেয়ার ইনস্টিটিউশনের সাধারণ সম্পাদক অনাদিরঞ্জন হালদার জানান, এই দিনে বিশ্বজুড়ে বিভিন্ন অনুষ্ঠান, সেমিনার, সচেতনতা প্রচারাভিযান এবং সম্মাননা অনুষ্ঠান আয়োজন করা হয়। এর উদ্দেশ্য নারীদের এগিয়ে যেতে অনুপ্রাণিত করা এবং সমাজে লিঙ্গ সমতা বৃদ্ধি করা।