
এমডি রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান অল্প সময়ের মধ্যেই দেশ ও জনগণের কল্যাণে নানা গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করে চলেছেন। ইতোমধ্যে নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সরকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করেছে,যা দেশের অসহায় ও স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে বিবেচিত হচ্ছে।
সরকারি সূত্রে জানা যায়,ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিম্ন আয়ের পরিবারগুলোকে বিভিন্ন ধরনের সহায়তা ও সামাজিক সুরক্ষা সুবিধা প্রদান করা হবে। পাশাপাশি খুব শিগগিরই দেশের কৃষকদের সহায়তার জন্য ‘কৃষক কার্ড’ চালুর পরিকল্পনাও রয়েছে। এর মাধ্যমে কৃষকদের প্রয়োজনীয় সহায়তা,ভর্তুকি ও কৃষি উন্নয়ন কার্যক্রম আরও সহজ ও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিশ্লেষকদের মতে,প্রধানমন্ত্রীর এই উদ্যোগগুলো দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন,দারিদ্র্য বিমোচন এবং অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অল্প সময়ের মধ্যেই সরকারের এসব কার্যক্রম সাধারণ মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। এদিকে দিনাজপুর-৬, আসনের সংসদ সদস্য এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীও নিজ নির্বাচনী এলাকা ও দেশের উন্নয়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছেন। এলাকার অবকাঠামো উন্নয়ন,সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণ এবং নারী ক্ষমতায়নের বিভিন্ন উদ্যোগ গ্রহণের মাধ্যমে তিনি স্থানীয় জনগণের আস্থা অর্জন করেছেন। স্থানীয় সচেতন মহল মনে করছে,বর্তমান সরকারের ধারাবাহিক উন্নয়নমূলক উদ্যোগ অব্যাহত থাকলে দেশের সার্বিক অগ্রগতি আরও ত্বরান্বিত হবে। একই সঙ্গে দিনাজপুর-৬ আসনের উন্নয়ন কার্যক্রমও ভবিষ্যতে আরও বিস্তৃত হবে বলে আশা করছেন এলাকার সাধারণ মানুষ।