1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বিরামপুরে মাদক নিয়ন্ত্রণে জোরালো পদক্ষেপের দাবি এলাকাবাসীর সেলিব্রিটি লেখিকা তুলতুলের ‎“গল্পে স্বপ্নে জিব্রাইল (আ.)” দেবহাটা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সোনার তরী ওমেন এন্ড চাইল্ড ওয়েলফেয়ার ইনস্টিটিউশনের উদ্যোগে হটুগঞ্জে বিশ্ব নারী দিবস উদযাপন সাতক্ষীরায় মাটিবাহী ট্রলি আটক ( ৮) পদধারী কিছু নেতার বিশ্বাসঘাতকতায় আমি পরাজিত হয়েছি : সাবিরা নাজমুন মুন্নী নওগাঁর চাঞ্চল্যকর মিতু হ’ত্যার পর টয়লেটের ট্যাংকে লা’শ গোপন মামলার রহস্য উদঘাটন,  ১২ হাজার টাকার চুক্তিতে খুন, গ্রেপ্তার-৪ নতুন বাংলাদেশ গঠনে প্রধানমন্ত্রীর উদ্যোগে জনকল্যাণমূলক কর্মসূচি,নিম্ন আয়ের মানুষের জন্য ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম শুরু কলারোয়া রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ট্রাজেডির আবেগে ভরা গল্পো নিয়ে সুলেখা আক্তার শান্তার গল্পসংকলন ‘অন্তরগল্প’ এবারের বইমেলায়

ট্রাজেডির আবেগে ভরা গল্পো নিয়ে সুলেখা আক্তার শান্তার গল্পসংকলন ‘অন্তরগল্প’ এবারের বইমেলায়

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১৪৫ বার পড়া হয়েছে

সাহিত্য সংযোগ 

নবীন প্রজন্মের জনপ্রিয় লেখিকা সুলেখা আক্তার শান্তার গল্পসংকলন ‘অন্তরগল্প’ এবারের অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশ করেছে দেশ বাংলা প্রকাশন। বইমেলার স্টল নম্বর ১২৬–১২৭ থেকে বইটি সংগ্রহ করা যাচ্ছে।

‘অন্তরগল্প’ মূলত মানবজীবনের গভীর অনুভূতি, বেদনা ও বাস্তবতার প্রতিচ্ছবি নিয়ে রচিত একটি গল্পসংকলন। বইটিতে স্থান পেয়েছে মোট ১৪টি ট্রাজেডি ঘরানার গল্প, যেখানে মানুষের জীবনের না বলা কষ্ট, সম্পর্কের টানাপোড়েন, ভালোবাসা, হারিয়ে যাওয়া স্বপ্ন এবং সমাজের নানামুখী বাস্তবতা উঠে এসেছে।

লেখিকা সুলেখা আক্তার শান্তা তার গল্পে মানুষের অন্তরের যন্ত্রণা ও অনুভূতিকে অত্যন্ত সংবেদনশীল ভাষায় তুলে ধরেছেন। প্রতিটি গল্পেই রয়েছে জীবনের একেকটি মর্মস্পর্শী দিক, যা পাঠকের মনে গভীর ছাপ ফেলবে বলে মনে করছেন পাঠক ও সাহিত্যপ্রেমীরা।

লেখিকার মতে, “মানুষের জীবনে সুখ যেমন আছে, তেমনি আছে বেদনা ও অপূর্ণতার গল্প। সেই না বলা অনুভূতিগুলোই আমি আমার লেখায় তুলে ধরার চেষ্টা করেছি।” বইমেলায় ইতোমধ্যে পাঠকদের মধ্যে বইটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। ট্রাজেডি ও মানবজীবনের বাস্তব অভিজ্ঞতা নিয়ে লেখা গল্পপ্রেমীদের জন্য ‘অন্তরগল্প’ হতে পারে ভিন্ন স্বাদের একটি সংযোজন। প্রিয় পাঠক, শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীদের বইমেলার প্রাণবন্ত প্রাঙ্গণে আসার আমন্ত্রণ রইলো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট