1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ সরকারের ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিনির্মাণ উদ্যোগ বাস্তবায়নে ঠাকুরগাঁওয়ে পূবালী ব্যাংকের ফ্রি ক্যাম্পেইন দেবহাটায় দূর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বাণী হাবিবুল ইসলাম হাবিব এর পক্ষ থেকে সাতক্ষীরা বাসিকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গাজী শফিউল আলম শফি সান্তাহারে ট্রেন যাত্রীর কাছ থেকে দশ কেজি গাঁজা উদ্ধার’ গ্রেপ্তার-৪! আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা সাপাহারে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রমজানের পবিত্রতায় শুদ্ধ হোক সমাজ: দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত জনপদ উপহার দিতে চান অধ্যক্ষ ইজ্জত উল্লাহ এম.পি বিরামপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সুবর্ণচরে চলাচলের পথে বাঁধার প্রতিবাদে মানববন্ধন

হাবিবুল ইসলাম হাবিব এর পক্ষ থেকে সাতক্ষীরা বাসিকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গাজী শফিউল আলম শফি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

 

কলারোয়া উপজেলা প্রতিনিধি :

দেশের দক্ষিণ পশ্চিম বঙ্গের বলিষ্ঠ রাজনীতিবিদ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব এর পক্ষ থেকে সকল সাতক্ষীরা বাসিকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ৭নং চন্দনপুর ইউনিয়নের জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক গাজী শফিউল আলম শফি ।
গাজী শফিউল আলম শফি আরো বলেন অনাবিল শান্তি ও আনন্দের বার্তা নিয়ে ঈদের এক ফালি চাঁদ পশ্চিম দিগন্তে ভেসে ওঠে,তখন সর্ব শ্রেণীর মানুষের হৃদয় গহিনে বয়ে যায় আনন্দ উল্লাসের মৃদু দোলা। ঈদ বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে একটি বড় নেয়ামত।মাগফিরাত ও নাজাত লাভের মধ্য দিয়ে আমাদের মাঝে যে ঈদ আসে তা হলো ঈদুল ফিতর।
মুসলমানদের সবচেয়ে বড় উৎসব দুইটি,তাহা হলো ঈদুল ফিতর ও ঈদুল আযহা তার মধ্যে ঈদুল ফিতর অন্যতম।দীর্ঘ একমাস সিয়াম সাধনা ও সামর্থবানদের ফিতরা যাকাত আদায়ের পর মুসলমানেরা এই দিনটি খুব আনন্দের সাথে পালন করে থাকেন এবং এই দিনে একে অপরকে ঈদ মোবারক বলে শুভেচ্ছা ও অভিনন্দন জানায়।এই দিনে মুসলমানেরা সকল ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ রেখে ঈদগার মাঠে এক শারিতে সমবেত হয়।
তিনি আরো বলেন কাজী নজরুল ইসলামের একটি বিখ্যাত গান।
ও মন রমজানেরই রোজার শেষে এলো খুশির ঈদ/ আপনাকে আজ বিলিয়ে দে শোন, আসমানি তাগিদ/ তোর সোনা দানা বালাখানা সব রাহেলিল্লাহ/ দে জাকাত মুর্দা মুসলিমে আজ ভাঙ্গাইতে দিন।
প্রতিবছর এই গানটি ঈদের আগের দিন বাঙালি মুসলিমদের অন্তরে নিয়ে আসে আনন্দের বার্তা।
ঈদুল ফিতর হলো মাসব্যাপী সিয়াম সাধনা ও আত্ম সংযমের পর মহান আল্লাহর পক্ষ থেকে পুরস্কার ও আনন্দের দিন।ঈদের দিন হিংসা বিদ্বেষ ভুলে সবার সাথে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করা ও ফিতরা আদায়ের মাধ্যমে দরিদ্রের আনন্দ ভাগাভাগি করার অঙ্গীকার করাই আলো ঈদুল ফিতরের মূল শিক্ষা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট