1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সান্তাহারে ট্রেন যাত্রীর কাছ থেকে দশ কেজি গাঁজা উদ্ধার’ গ্রেপ্তার-৪! আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা সাপাহারে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রমজানের পবিত্রতায় শুদ্ধ হোক সমাজ: দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত জনপদ উপহার দিতে চান অধ্যক্ষ ইজ্জত উল্লাহ এম.পি বিরামপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সুবর্ণচরে চলাচলের পথে বাঁধার প্রতিবাদে মানববন্ধন আদর্শ লাইব্রেরি ও ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল আদমদীঘিতে ৪০ লিটার চোলাইমদসহ সুজন পাহান গ্রেফতার : ডিএনসি রাজু ভাস্কর্যের সামনে ফুলজোড়–করতোয়া নদী রক্ষায় বিক্ষোভ ইউপি চেয়ারম্যান থেকে প্রতিমন্ত্রী। 

সান্তাহারে ট্রেন যাত্রীর কাছ থেকে দশ কেজি গাঁজা উদ্ধার’ গ্রেপ্তার-৪!

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

 

 

মিরু হাসান, স্টাফ রিপোর্টার

রোববার দুপুরে সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের ৩ নং প্লাটফর্মে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন থেকে ১০ কেজি গাঁজাসহ ৪ নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ। তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-রাজশাহী মহানগরের রাজপাড়া উপজেলার সিপাইপাড়া গ্রামের ডলার হোসেনের মেয়ে রুবি বেগম (৪৫), একই গ্রামের সুমন রহমানের স্ত্রী আয়েশা আক্তার (২১), শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার মাছুয়াখালী গ্রামের রুনু মাতব্বরের মেয়ে লামিয়া বানু (২১) ও কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার কাশিপুর কলেজ মোড় গ্রামের রশিদ মিয়ার মেয়ে মিম আক্তার (১৯)। এ ঘটনায় তাদের বিরুদ্ধে রেলওয়ে থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।

এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান হাবিব জানান, এদিন ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে মাদক পাচারের উদ্দেশ্যে কোথাও যাচ্ছিলেন ওই চার নারী মাদক কারবারি। গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ৩ টা ৪০ মিনিটে সান্তাহার জংশন স্টেশনে ৩ নং প্লাটফর্মে ট্রেনটি পৌঁছালে ওই ট্রেনে অভিযান চালানো হয়। অভিযান কালে “ঘ” বগির (৫০, ৫১, ৫২ ও ৫৩) নং সিটে বসা যাত্রীবেসে বসে থাকা ৪ নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছে থাকা খয়েরী রংয়ের একটি ল্যাগেজ ভিতর কম্বল দিয়ে মোড়ানো সাদা কসটেপ দ্বারা পেঁচানো অবস্থায় দুই প্যাকেট গাঁজা, যাহার প্রতিটি প্যাকেট ০৫ কেজি করে মোট ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর বিকেলে বগুড়া আদালতে প্রেরণ করা হয়।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট