1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
সান্তাহারে ট্রেন যাত্রীর কাছ থেকে দশ কেজি গাঁজা উদ্ধার’ গ্রেপ্তার-৪! আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা সাপাহারে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রমজানের পবিত্রতায় শুদ্ধ হোক সমাজ: দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত জনপদ উপহার দিতে চান অধ্যক্ষ ইজ্জত উল্লাহ এম.পি বিরামপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সুবর্ণচরে চলাচলের পথে বাঁধার প্রতিবাদে মানববন্ধন আদর্শ লাইব্রেরি ও ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল আদমদীঘিতে ৪০ লিটার চোলাইমদসহ সুজন পাহান গ্রেফতার : ডিএনসি রাজু ভাস্কর্যের সামনে ফুলজোড়–করতোয়া নদী রক্ষায় বিক্ষোভ ইউপি চেয়ারম্যান থেকে প্রতিমন্ত্রী। 

আদমদীঘিতে ৪০ লিটার চোলাইমদসহ সুজন পাহান গ্রেফতার : ডিএনসি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

 

মিরু হাসান, বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার আদমদীঘি উপজেলায় অভিযান চালিয়ে ৪০ লিটার চোলাইমদসহ শ্রী সুজন পাহান (৩১) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
শনিবার (৭ মার্চ) রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বগুড়া ‘খ’ সার্কেলের একটি টিম মাদকবিরোধী অভিযান পরিচালনা করে উপজেলার ইউসুবপুর গ্রামে এ অভিযান চালায়।

অভিযানে আসামি সুজন পাহানের নিজ দখলীয় পশ্চিম দুয়ারী দুই কক্ষ বিশিষ্ট মাটির দেয়াল ও টিনের ছাপড়াযুক্ত ঘরের উত্তর পার্শ্বের কক্ষে তল্লাশি চালানো হয়। এ সময় পূর্ব পাশের একটি চৌকির নিচে রাখা একটি প্লাস্টিক জারিকেন থেকে ৮ লিটার অবৈধ চোলাইমদ উদ্ধার করা হয়। একই স্থানে থাকা দুটি প্লাস্টিকের বালতিতে চোলাইমদ তৈরির উপকরণ (ওয়াশ) পাওয়া যায়, যার পরিমাণ প্রায় ৪০ লিটার।

গ্রেফতারকৃত আসামি শ্রী সুজন পাহান (৩১) উপজেলার ইউসুবপুর গ্রামের মৃত বাবলু পাহানের ছেলে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মিজ শামীমা আক্তার বাদী হয়ে আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট