1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র মাহে রমজানের শিক্ষা নিয়ে দ্বীন প্রচারে ছাত্রীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে: এমপি ইজ্জত উল্লাহ ঝিকরগাছায় সেবা সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলারোয়ায় নবনির্বাচিত সংসদ সদস্যের সাথে শ্রমিকদের মতবিনিময় ও ইফতার মাহফিল সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত রমজান মানুষকে অন্যায়-অবিচার থেকে বিরত রেখে ন্যায়ভিত্তিক সমাজ গঠনের শিক্ষা দেয়” — এমপি ইজ্জত উল্লাহ ঝিকরগাছার হাজিরবাগ ইফতার মাহফিলে নবনির্বাচিত এমপি ডা. মোসলে উদ্দিন ফরিদকে সংবর্ধনা ঝিকরগাছায় পৃথক দুটি অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার বিরামপুরে পিতাকে বেধড়ক মারধর ও দাড়ি টেনে ছিঁড়ে ফেলার অভিযোগ,ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ ষড়যন্ত্রের জাল ছিন্ন নায়েব আশরাফুজ্জামানের বিরুদ্ধে অপপ্রচারের নেপথ্যে কুচক্রী মহল ‘বাসার মেম্বার’-এর স্বীকারোক্তিতে থলের বিড়াল ফাঁস, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দূর্নীতির মুকুটহীন রাজা ইখতিয়ার মাহামুদ রাজত্যে সরকারের কোন প্রয়োজন হয় না

সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

 

আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ

জমকালো আয়োজনে সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিকদের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয় সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল।

শুক্রবার (৬ মার্চ) সাতক্ষীরা শহরের লেকভিউ কমিউনিটি সেন্টারে সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম এর সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা প্রশাসক আফরোজা আখতার, অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর ইসলাম, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহবায়ক এড.সৈয়দ ইফতেখার আলী, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাছিম ফারুক খান মিঠু, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যান ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামানসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ।

ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, হককে গ্রহণ করতে হবে। বাতিল কে পরিহার করতে হবে। পবিত্র রমজান মাসে যিনি বাতিলকে পরিহার করতে পারলো না তার রোজা থাকা আর না থাকার মধ্যে কোন পার্থক্য নেই। সত্যের পক্ষে থাকার আহবান জানান তিনি।
ইফতার পূর্ব দোয়া মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক।

বিশেষ অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা প্রশাসক আফরোজা আখতার বলেন, বিদ্যুৎ সাশ্রয়ের ব্যাপারে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট