1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মেয়াদহীন পণ্য ও মূল্য অনিয়ম: বিরামপুরে ৫ প্রতিষ্ঠানে অর্থদণ্ড বিজয়ী হওয়ার পর আমি এই জনপদের সবার দায়িত্বশীল: কলারোয়ায় সাংবাদিকদের সাথে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহর মতবিনিময় জনগনের প্রাপ্য জনগনের হাতে তুলে দিতে হবে মতবিনিময় সভায় অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলায় ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্ম এর অর্ধবার্ষক পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ‎ কুরআন বুঝে পড়ে আল্লাহর জমিনে দ্বীন কায়েমে এগিয়ে আসতে হবে” এমপি ইজ্জত উল্লাহ ডা.এজেড এম জাহিদ হোসেনের উন্নয়ন আহ্বান: তথ্যভিত্তিক উদ্যোগে বদলে যেতে পারে দিনাজপুর-৬ বগুড়ায় পৌর ছাত্রদল সভাপতির ছুরিকাঘাতে কলেজ সভাপতি হাসপাতালে কলারোয়ায় ইবতেদায়ী বৃত্তিতে ট্যালেন্টপুলে মুত্তাকী, উপজেলা মেধা তালিকায় দ্বিতীয় পেন্টাগন আয়োজিত- – ৬৫ তম চিত্র প্রদর্শনী শুভ সূচনা হলো. ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান

মেয়াদহীন পণ্য ও মূল্য অনিয়ম: বিরামপুরে ৫ প্রতিষ্ঠানে অর্থদণ্ড

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

 

এমডি রেজওয়ান আলী দিনাজপুর প্রতিনিধি 
দিনাজপুরের বিরামপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে পাঁচটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ২৮ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। সোমবার (৪ মার্চ) বিকেলে পৌর শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (ভোক্তা অধিকার)। সহযোগিতায় ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিরামপুর থানা পুলিশ। অভিযান চলাকালে দেখা যায়, কয়েকটি প্রতিষ্ঠান অনুমোদনহীনভাবে পণ্য বিক্রি, মূল্য তালিকা না টানানো, মেয়াদোত্তীর্ণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ এবং অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির মতো অপরাধে জড়িত। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী পাঁচটি প্রতিষ্ঠানকে তাৎক্ষণিকভাবে জরিমানা করা হয়। অভিযান সূত্রে জানা যায়, একটি হোটেলকে বাসি ও অস্বাস্থ্যকর খাবার সংরক্ষণের দায়ে ২০ হাজার টাকা এবং অপর একটি সেমাই উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৩০০ প্যাকেট সেমাইয়ে উৎপাদনের তারিখ ও মেয়াদ উল্লেখ না থাকায় জরিমানা করা হয়। এছাড়া কাঁচামাল ও খাদ্যপণ্য সংরক্ষণে অনিয়ম পাওয়ায় আরও কয়েকটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেওয়া হয়। অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, ভোক্তার স্বার্থ রক্ষা ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানিয়ে তারা বলেন, নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সচেতন মহল এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত অভিযান পরিচালিত হলে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের গুণগত মান ও মূল্য নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট