1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়ায় জন্মনিবন্ধনসহ উন্নয়ন কাজ ব্যাহত কলারোয়ায় বিভিন্ন অফিস পরিদর্শন করলেন নব নির্বাচিত এমপি  কলারোয়ার রামকৃষ্ণপুরে মনিং স্টার স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জমি দখলের অভিযোগ উঠেছে চাচাতো ভাইয়ের বিরুদ্ধে জীবন জিজ্ঞাসা আগামী খেশরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে তরুন প্রজন্মের পছন্দের তালিকায় শীর্ষে আজমির হুসাইন সোহাগ দেবহাটায় উত্তরনের পানি কমিটির আয়োজনে আলোচনা সভা বগুড়ায় ধানক্ষেত থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার!! কলারোয়ায় জমি নিয়ে বিরোধে দায়েরকৃত মামলায় এক ব্যক্তিকে দেড় বছর সশ্রম কারাদন্ড, এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত রূপনগরে গুঁড়িয়ে দেয়া হয়েছে দোতলা বাড়ি, রাস্তায় অসহায় পরিবার, মন্ত্রনালয় ও গৃহায়ন কতৃপক্ষের কাছে অভিযোগ দিয়েও সুফল পাচ্ছেনা।

জমি দখলের অভিযোগ উঠেছে চাচাতো ভাইয়ের বিরুদ্ধে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

 

আহসান হাবীব স্টাফ রিপোর্টার

ফেনীর পরশুরামে
প্রায় সাড়ে ১০ শতক জমিতে থাকা দুইটি দোকানঘর দখলসহ টিনের বেড়া, বাস-খুঁটি ভেঙ্গে লুটপাট করার অভিযোগ ওঠেছে আপন চাচাতো ভাই ও প্রতিপক্ষের বিরুদ্ধে। শনিবার (২১ ফেব্রুয়ারি) উপজেলার বক্সমাহামুদ ইউনিয়নের ৬নং ওয়ার্ড উত্তর কেতরাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে, প্রতিপক্ষের লোকজন প্রভাবশালী হওয়ায় পুলিশ দায়সারা কাজ করছেন বলেও অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।

উত্তর কেতরাঙ্গা গ্রামের হাজী মাহামুদুল হকের বাড়ির মৃত কালা মিয়ার পুত্র আব্দুল সাত্তার (৫৩) অভিযোগ করে বলেন, কেতরাঙ্গা গ্রামের মৃত ইউনুস মিয়ার পুত্র ওছমান গনি (৬২) আমার চাচাতো ভাই, আবু তাহের পুত্র আব্দুল মোতালেব (৩০), ও নিনাম উদ্দিন (২৮) আমার বাতিজা হয়, শেখ আহম্মদের পুত্র মুনসুর (২৫) আমার প্রতিবেশী, তারা পরস্পর আত্মীয় স্বজন। উত্তর কেতরাঙ্গা মৌজার সাবেক ১২৮৯ দাগ, বর্তমানে ১৯৯১ দাগে ৩১ শতাংশ জমি আমার পিতা, ওছমান গনির পিতা, এবং জয়নাল আবেদীনের পিতা তাদের মাতার নিকট থেকে প্রাপ্ত হয়। পৈতৃক মূলে অত্র দাগে সাড়ে ১০ শতাংশ জমির মালিক হয়ে ভোগ দখল করে আসিয়াছি, আমি বিগত ২০১৩ সালে উক্ত জমিতে দুইটি দোকানঘর করে ভাড়া প্রদাক করি, উপরোক্ত ব্যক্তিগন আমার দোকানঘরের চালার টিন, বেড়া, খুঁটিগুলি ভাঙচুরসহ প্রয়োজনীয় আসবাবপত্র লুট করে নিয়ে যায়। জোরপূর্বক আমার জমি দখলের চেষ্টা চালায়।

এতে আমি বাধা দিলে আমার ওপর চড়াও হয় দখলকারিরা। এ ঘটনায় ন্যায় বিচারের দাবি জানান ভুক্তভোগী আব্দুল ছাত্তার।

এ বিষয়ে স্থানীয়রা জানায়, বিষয়টি সমাধানের জন্য একাধিকবার গ্রাম্য সালিশ হয়েছে কিন্তু সমাধান হয় নি। এই নিয়ে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট