1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়ায় জমি নিয়ে বিরোধে দায়েরকৃত মামলায় এক ব্যক্তিকে দেড় বছর সশ্রম কারাদন্ড, এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত রূপনগরে গুঁড়িয়ে দেয়া হয়েছে দোতলা বাড়ি, রাস্তায় অসহায় পরিবার, মন্ত্রনালয় ও গৃহায়ন কতৃপক্ষের কাছে অভিযোগ দিয়েও সুফল পাচ্ছেনা। দল-মতের ঊর্ধ্বে উন্নয়নের অঙ্গীকার এমপি ইজ্জত উল্লাহ’র নিউরন নার্সিং ভর্তি কোচিং, ঠাকুরগাঁও শাখার উদ্যোগে বিদায় ও দোয়া অনুষ্ঠান পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও ইফতার করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানে সাংবাদিকদের ওপর পুলিশের হামলা কলারোয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত, আটক-৪ সাতক্ষীরা সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে প্রায় তিন লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলায় শুটার হৃদয়সহ দুইজন আটক, অস্ত্র-গুলি উদ্ধার সান্তাহারে ১৪৪ ধারা অমান্য করে মার্কেট দখলের চেষ্টা মামলায় ৩ সহোদর গ্রেপ্তার!!

কলারোয়ায় জমি নিয়ে বিরোধে দায়েরকৃত মামলায় এক ব্যক্তিকে দেড় বছর সশ্রম কারাদন্ড, এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

 

জুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় দায়েরকৃত মামলায় দোষী সাব্যস্ত করে এক ব্যক্তিকে দেড় বছর সশ্রম কারাদন্ড, এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত

সোমবার সাতক্ষীরা জ্যেষ্ঠ বিচারিক হাকিম তৃতীয় আদালতের বিচারক মেহেদী হাসান এ আদেশ দেন। এ সময় আসামী কাঠগোড়ায় উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্ত আসামীর নাম আমিনুর রহমান। তিনি কলারোয়া উপজেলার পাঁচনল গ্রামের মাহাবুবর রহমানের ছেলে ও দমদমা মাধ্যমিক বিদ্যালয়ের ল্যাব সহকারি। মামলার বিবরণে জানা যায়, ৯৪ শতক জমি নিয়ে কলারোয়া উপজেলার পাঁচনল গ্রামের বজলুর রহমানের ছেলে আতাউর রহমাননের সঙ্গে একই গ্রামের আমিনুর রহমান ও তার পরিবারের সদস্যদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এ বিরোধকে কেন্দ্র করে ২০১৯ সালের ২২ ফেব্রুয়ারি দুপুর পৌনে ১২টার দিকে বচসার একপর্যায়ে আমিনুর রহমান, রহিম মোড়ল, মাহাবুবর রহমান, খায়রুন্নেছা, তাসলিমা, পাপিয়া ও লুৎফুন্নেছা প্রতিপক্ষ আতাউর রহমান, তার ভাই মোখলেছুর রহমান ও তাদের মাকে পিটিয়ে জখম করে। তাদেরকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় আতাউর রহমান বাদি হয়ে ওই বছরের ২৩ ফেব্রুয়ারি আমিনুর রহমানসহ সাতজনের নাম উল্লেখ করে কলারোয়া থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারি কর্মকর্তা কলারোয়া থানার উপ-পরিদর্শক মোঃ আসাদুজ্জামান ওই বছরের ৬ অক্টোবর এজাহারভুক্ত আসামীদের নাম উল্লেখ করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
মামলায় ৭জনের সাক্ষ্য ও জবানবন্দি ও কাগজপত্র পর্যালোচনা শেষে আসামী আমিনুর রহমানের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় সাতক্ষীরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম তৃতীয় আদালতের বিচারক মেহেদী হাসান আমিনুর রহমানকে উপরোক্ত কারাদণ্ড দেন। আসামী পক্ষের আইনজীবী অ্যাড. আসাদুজ্জামান দিলু বলেন, পূর্ণাঙ্গ রায় এর কপি পাওয়ার পর তারা উচ্চ আদালতে আপিল করবেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন-অতিরিক্ত পিপি অ্যাড. হুমায়ুন কবীর ও আসাদুর রহমান বাবু।
অ্যাড. আসাদুর রহমান বাবু আদালতের রায় এর বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট