1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দল-মতের ঊর্ধ্বে উন্নয়নের অঙ্গীকার এমপি ইজ্জত উল্লাহ’র নিউরন নার্সিং ভর্তি কোচিং, ঠাকুরগাঁও শাখার উদ্যোগে বিদায় ও দোয়া অনুষ্ঠান পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও ইফতার করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানে সাংবাদিকদের ওপর পুলিশের হামলা কলারোয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত, আটক-৪ সাতক্ষীরা সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে প্রায় তিন লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলায় শুটার হৃদয়সহ দুইজন আটক, অস্ত্র-গুলি উদ্ধার সান্তাহারে ১৪৪ ধারা অমান্য করে মার্কেট দখলের চেষ্টা মামলায় ৩ সহোদর গ্রেপ্তার!! পাইকগাছা উপজেলা সরকারি হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর শুভ উদ্বোধন মাওলানা আবুল কালাম আজাদ-এর উদ্বোধনে হাসপাতালের সেবার মানোন্নয়নে নতুন প্রত্যাশা মাধবপুরে চা বাগানের ম্যানেজারের বহিষ্কারের দাবিতে বাগানবাসীর ক্ষোভ

সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানে সাংবাদিকদের ওপর পুলিশের হামলা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক | ঢাকা
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পুলিশের মাদকবিরোধী অভিযানের সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের ওপর বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। আজ সন্ধ্যা ৮ টায় অভিযান চলাকালীন শাহবাগ থানার পুলিশ সদস্যদের হাতে লাঞ্ছিত ও হামলার শিকার হন বাংলা নিউজের রিপোর্টার তোফায়েল এবং আজকের পত্রিকার রিপোর্টার রিপন।
লাইভ বিডিও সূত্রে জানা গেছে, সোহরাওয়ার্দী উদ্যানে শাহবাগ থানা পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান চালাচ্ছিল। এসময় সাংবাদিক তোফায়েল সেখানে পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে তথ্য সংগ্রহ করছিলেন। তোফায়েল ঘটনার সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ (সরাসরি সম্প্রচার) করছিলেন।
অভিযোগ উঠেছে, পুলিশের কার্যক্রমের ভিডিও করায় শাহবাগ থানার পুলিশ যিনি অপারেশনের দায়িত্বে ছিলেন খোকন মিয়ার নেতৃত্বে পুলিশ সদস্যরা তাদের ওপর চড়াও হন। সাংবাদিকরা তাৎক্ষণিকভাবে নিজেদের পেশাগত পরিচয় দিলেও পুলিশ তা তোয়াক্কা করেনি। বরং পরিচয় পাওয়ার পর পুলিশের মারমুখী আচরণ আরও বৃদ্ধি পায় এবং তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।

পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর এমন অতর্কিত হামলায় গণমাধ্যমকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। উপস্থিত সাংবাদিকরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে দ্রুত বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন।
এই বিষয়ে শাহবাগ থানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট