1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
দল-মতের ঊর্ধ্বে উন্নয়নের অঙ্গীকার এমপি ইজ্জত উল্লাহ’র নিউরন নার্সিং ভর্তি কোচিং, ঠাকুরগাঁও শাখার উদ্যোগে বিদায় ও দোয়া অনুষ্ঠান পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও ইফতার করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানে সাংবাদিকদের ওপর পুলিশের হামলা কলারোয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত, আটক-৪ সাতক্ষীরা সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে প্রায় তিন লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলায় শুটার হৃদয়সহ দুইজন আটক, অস্ত্র-গুলি উদ্ধার সান্তাহারে ১৪৪ ধারা অমান্য করে মার্কেট দখলের চেষ্টা মামলায় ৩ সহোদর গ্রেপ্তার!! পাইকগাছা উপজেলা সরকারি হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর শুভ উদ্বোধন মাওলানা আবুল কালাম আজাদ-এর উদ্বোধনে হাসপাতালের সেবার মানোন্নয়নে নতুন প্রত্যাশা মাধবপুরে চা বাগানের ম্যানেজারের বহিষ্কারের দাবিতে বাগানবাসীর ক্ষোভ

সাতক্ষীরা সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে প্রায় তিন লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

 

নিজস্ব সংবাদদাতাঃ ২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ ভোমরা, কালিয়ানী, তলুইগাছা, চান্দুরিয়া বিওপি এবং ঝাঁউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর আভিযানিক দল সীমান্তের দায়িত্বপূর্ণ এলাকায় মাদক/চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২০ বোতল ই কফ সিরাপসহ প্রায় তিন লক্ষ টাকার ভারতীয় ঔষধ, জর্জেট টিস্যু থান কাপড়, শাড়ি আটক করে।

ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত মেইন পিলার ২/৫ এস হতে আনুমানিক ০১ কি. মি. বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন আনসারের মোড় নামক স্থান হতে ৪৪,০০০/- টাকা মূল্যের ভারতীয় জর্জেট টিস্যু থান কাপড় আটক করে।

কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ৮/৩ এস হতে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন কালিয়ানী নামক স্থান হতে ৭০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১২/৫ এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন নটিজংগল নামক স্থান হতে ৩৮,৫০০/- টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। চান্দুরিয়া বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৭/১ এস এর ১৮ আরবি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন শ্মশান ঘাট নামক স্থান হতে ৮,০০০/- টাকা মূল্যের ভারতীয় ই কফ সিরাপ আটক করে।

এছাড়া ঝাঁউডাঙ্গা বিশেষ ক্যাম্পের আভিযানিক দল বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন রিউরবাজার নামক স্থান হতে ১,৩৭,৯০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।

আভিযানিক দল সর্বমোট=২,৯৮,৪০০/-(দুই লক্ষ আটানব্বই হাজার চারশত) টাকা মূল্যের মাদক/চোরাচালানী মালামাল আটক করে।

চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে এবং দেশের তরুন/যুব সম্প্রদায়কে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট