
আন্তর্জাতিক নিউজ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের জনগণের শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আন্তরিক প্রশংসা ও শ্রদ্ধা জানিয়েছেন।
সম্প্রতি টেলিফোনে বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান এর সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। জাতীয় সংসদ নির্বাচনে বিপুল জনসমর্থন পাওয়ায় তিনি তারিক রহমানকে অভিনন্দন জানান।
আনোয়ার ইব্রাহিম বলেন, বাংলাদেশের জনগণ শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করে রাজনৈতিক পরিপক্বতার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশংসার দাবি রাখে।
তিনি আরও বলেন, মালয়েশিয়া বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার, শিক্ষা ও প্রযুক্তি খাতে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় তিনি সুবিধাজনক সময়ে মালয়েশিয়া সফরের জন্য প্রধানমন্ত্রী তারিক রহমানকে আমন্ত্রণ জানান।
সংশ্লিষ্ট মহলের মতে, এই কূটনৈতিক টেলিফোনালাপ মালয়েশিয়া ও বাংলাদেশের পারস্পরিক বন্ধুত্ব ও সহযোগিতাকে আরও সুদৃঢ় করবে।
ইমামুল হোসেন কুয়ালালামপুর মালয়েশিয়া