1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় বোনকে বিয়ে দিতে রাজি না হওয়ায় ভাইকে ছুরিকাঘাতে হত্যা! আদমদীঘিতে নেশার টাকার জোগাতে না পেরে যুবকের আত্মহত্যা তারেক রহমানকে শুভেচ্ছা জানালো মালয়েশিয়া প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সাতক্ষীরায় বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হলেন জামায়েত ইসলামী সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের মধ্যে সাতক্ষীরায় ১১জন তাদের জামানত হারালেন খুলনা-৬ আসনে ধানের শীষকে পরাজিত করে দাড়িপাল্লার বিজয় মোরেলগন্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও বাগেরহাট-৪ আসনে লাঙ্গল প্রতীকের প্রার্থী সাজন মিস্ত্রির গণসংযোগ মাধবপুরে বিএনপি প্রার্থী এস. এম. ফয়সলের পক্ষে নারীদের বিশাল গণমিছিল অনুষ্ঠিত মোড়েলগঞ্জ উপজেলার ১৩ নং নিশান বাড়িয়া ইউনিয়নপরিষদ মাঠে জামাতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ৬নং সোনাবাড়ীয়া ইউনিয়নের কৃষক দলের মাঝে ধানের শীষের ব্যাজ উপহার দিলেন মনিরুজ্জামান মনি

বগুড়ায় বোনকে বিয়ে দিতে রাজি না হওয়ায় ভাইকে ছুরিকাঘাতে হত্যা!

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

মিরু হাসান বাপ্পি বগুড়া সংবাদদাতা 

বগুড়া শহরের মাটিডালী এলাকায় পূর্বশত্রুতার জেরে মো. ফাহিম হাসান (১৯) নামের এক ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে মাটিডালী উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ফাহিম বগুড়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্য এবং স্থানীয় একটি ঢালাই কারখানার শ্রমিক ছিলেন। তিনি মাটিডালী দক্ষিণ নওদাপাড়া এলাকার আব্দুর রশিদের ছেলে।

নিহত ফাহিমের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করে বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই।

স্বজনদের দাবি, বোনের সঙ্গে বিয়ে দিতে রাজি না হওয়ার ক্ষোভ থেকে তনয় নামের এক ছাত্রলীগ নেতা এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ফাহিম কর্মস্থলে যাওয়ার উদ্দেশে বের হয়ে মাটিডালী উপজেলা পরিষদের সামনে পৌঁছালে তার ওপর হামলা চালানো হয়। এ সময় তনয় নামের ওই যুবক ফাহিমকে লক্ষ্য করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। বেলা পৌনে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হামলায় সাব্বির শেখ নামে আরও এক যুবক আহত হয়েছেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত তনয় নিহত ফাহিমের বোনকে বিয়ে করতে চেয়েছিলেন। কিন্তু পরিবার তাতে রাজি না হওয়ায় দীর্ঘদিনের একটি বিরোধ তৈরি হয়। এই ব্যক্তিগত শত্রুতার পাশাপাশি নিহতের রাজনৈতিক পরিচয় নিয়েও বিরোধ চরম আকার ধারণ করে।

ফাহিমের বোনের স্বামী মো. সেতু মিয়া জানান, এর আগে ঘাতক তনয় তাকেও ছুরিকাঘাত করেছিল। ফাহিম ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার বিষয়টিও হামলাকারীদের ক্ষুব্ধ করেছিল। মূলত ব্যক্তিগত আক্রোশ ও রাজনৈতিক বিরোধ মিলিয়েই এই পরিকল্পিত হত্যাকাণ্ড।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাহফুজ আলম জানিয়েছে, ঘটনার পর থেকে অভিযুক্ত তনয় পলাতক রয়েছেন। নিহতের মরদেহ বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। দোষীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট