1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাধবপুরে বিএনপি প্রার্থী এস. এম. ফয়সলের পক্ষে নারীদের বিশাল গণমিছিল অনুষ্ঠিত মোড়েলগঞ্জ উপজেলার ১৩ নং নিশান বাড়িয়া ইউনিয়নপরিষদ মাঠে জামাতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ৬নং সোনাবাড়ীয়া ইউনিয়নের কৃষক দলের মাঝে ধানের শীষের ব্যাজ উপহার দিলেন মনিরুজ্জামান মনি কলারোয়ার বুঝতলা মাদ্রাসার শিক্ষার্থীদের বই পড়ার প্রতি আগ্রহ ও মনোযোগি হতে সহায়ক বই উপহার দিলেন শিক্ষা অনুরাগী ও বিশিষ্ট সমাজসেবক আহসান কবির টুটুল নওগাঁ-১ আসন: সাপাহারে ধানের শীষের পক্ষে বিএনপির বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত রাফিকুজ্জামান ফরিদের নির্বাচনী পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত সান্তাহারে ট্রেনের ধাক্কায় কর্তব্যরত গেট কিপারের মৃত্যু!! পাইকগাছায় সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে জিরো টলারেন্স: বাপ্পি “দেশের সম্পদ ও মা–বোনের সম্মান নিরাপদ থাকবে—এমন নেতৃত্ব চাই” সাদিক কায়েম উন্নয়ন সম্প্রীতি ন্যায্যতার বার্তা দিলেন আবুল কালাম আজাদ

মাধবপুরে বিএনপি প্রার্থী এস. এম. ফয়সলের পক্ষে নারীদের বিশাল গণমিছিল অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ–৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সলের ধানের শীষ প্রতীকের সমর্থনে মাধবপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে নারীদের এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে গণমিছিলটি ঢাকা–সিলেট মহাসড়কসহ পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিয়া বাড়িতে গিয়ে শেষ হয়। এ সময় পুরো এলাকা ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

মিছিলকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
গণমিছিলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের শতাধিক নারী নেত্রী ও কর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। নারীদের সক্রিয় উপস্থিতিতে মিছিলটি প্রাণবন্ত হয়ে ওঠে এবং নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করে।

গণমিছিলে নেতৃত্ব দেন মাধবপুর পৌর বিএনপির সদস্য হাজী সুলেমানের সহধর্মিণী রুনা আক্তার। এ সময় নারী নেত্রীরা বলেন,
“মা-বোনদের ঐক্যবদ্ধ শক্তিই ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করবে—ইনশাআল্লাহ।

সংক্ষিপ্ত বক্তব্যে রুনা আক্তার বলেন,
আমি ঘরে ঘরে গিয়ে মা-বোনদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চাইছি। সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থন আমাদের অনুপ্রাণিত করছে।

জনগণের ভোটেই ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত হবে।”
তিনি আরও বলেন,
“নারীরা জেগে উঠলে কোনো শক্তিই বিজয় ঠেকাতে পারে না। ধানের শীষই জনগণের আশা-ভরসার প্রতীক।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট