1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
৬নং সোনাবাড়ীয়া ইউনিয়নের কৃষক দলের মাঝে ধানের শীষের ব্যাজ উপহার দিলেন মনিরুজ্জামান মনি কলারোয়ার বুঝতলা মাদ্রাসার শিক্ষার্থীদের বই পড়ার প্রতি আগ্রহ ও মনোযোগি হতে সহায়ক বই উপহার দিলেন শিক্ষা অনুরাগী ও বিশিষ্ট সমাজসেবক আহসান কবির টুটুল নওগাঁ-১ আসন: সাপাহারে ধানের শীষের পক্ষে বিএনপির বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত রাফিকুজ্জামান ফরিদের নির্বাচনী পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত সান্তাহারে ট্রেনের ধাক্কায় কর্তব্যরত গেট কিপারের মৃত্যু!! পাইকগাছায় সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে জিরো টলারেন্স: বাপ্পি “দেশের সম্পদ ও মা–বোনের সম্মান নিরাপদ থাকবে—এমন নেতৃত্ব চাই” সাদিক কায়েম উন্নয়ন সম্প্রীতি ন্যায্যতার বার্তা দিলেন আবুল কালাম আজাদ মোরেলগঞ্জে ১৬ নং খাউলিয়া ইউনিয়ন জামায়াত ইসলামীর আয়োজনে দাঁড়িপাল্লার সমর্থনে নির্বাচনী জনসভা মোরেলগঞ্জে সদর ইউনিয়নে জামাতে ইসলামীর বিশাল জনসভায় বিএনপি ছেড়ে জামাতে যোগদান

“দেশের সম্পদ ও মা–বোনের সম্মান নিরাপদ থাকবে—এমন নেতৃত্ব চাই” সাদিক কায়েম

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

 

কলারোয়া উপজেলা প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি সাদিক কায়েম বলেছেন, দেশ পরিচালনার দায়িত্ব এমন নেতৃত্বের হাতে তুলে দিতে হবে, যাদের কাছে দেশের সম্পদ ও মা–বোনের সম্মান নিরাপদ থাকবে। তিনি বলেন, “আমরা এমন কাউকে নেতৃত্বে দেখতে চাই না, যাদের হাতে মানুষের জানমাল ও সম্মান নিরাপদ নয়।”

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে সাতক্ষীরার কলারোয়া পাইলট হাইস্কুল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার আয়োজিত এক বিশাল নির্বাচনী গণজমায়েতে তিনি বক্তব্য দেন।
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ কামারুজ্জামান এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মোঃ শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াজ্জম হোসাইন হেলাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা–১ (তালা–কলারোয়া) আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, নায়েবে আমীর শেখ নূরুল হুদা, নির্বাচনী আসন পরিচালক ডাক্তার মাহমুদুল হক, সচিব মাওলানা মোঃ ওসমান গনী, জাকসু এজিএস মাসুদ রানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হকলের ভিপি আহসান হাবীব ইমরোজসহ উপজেলা উপজেলা সংগঠনের নেতৃবৃন্দ।

সাদিক কায়েম বলেন, “আগামীর বাংলাদেশ গড়ার এই নির্বাচনে জামায়াতে ইসলামী কোনো একক ব্যক্তির বিজয়ের জন্য নয়; বরং দেশের ১৮ কোটি মানুষের বিজয়ের লক্ষ্য নিয়েই কাজ করছে।”
তিনি আরও বলেন, অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ নির্বাচিত হলে এলাকার সাধারণ মানুষের জানমাল ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত হবে। পাশাপাশি চাঁদাবাজি ও টেন্ডারবাজির মতো অনিয়ম বন্ধ হবে এবং সবার সম্পদ ও সম্মান সুরক্ষিত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ ছাড়া সমাবেশে স্থানীয় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট