1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কলারোয়া উপজেলা মৎস্যজীবি দলের পক্ষ থেকে গয়ড়া বাজারে ধানের শীষ প্রতিকের লিফলেট বিতরণ ১১দলীয় জোটের ঐতিহাসিক নির্বাচনী জনসভা জবাবদিহি কমিশন গঠন করবে বাংলাদেশ কংগ্রেস পিতার কবর জিয়ারত করলেন টাঙ্গাইল–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল। আদমদীঘিতে ডোবা থেকে একটি অজ্ঞাত মরদেহ উদ্ধার অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রস্তুত বিজিবি লেঃ কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমদ চাঁদখালীতে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত উন্নয়ন ও পরিবর্তনের পক্ষে ভোট চাইলেন বিএনপি প্রার্থী এসএম মনিরুল হাসান বাপ্পী মণিরামপুরে বিএনপির ৫ ইউনিটের কমিটি বিলুপ্ত ঘোষনায় বিদ্রোহী প্রার্থীর পক্ষে ভোটের কার্যক্রম জোরদার মোরেলগঞ্জে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আজ পবিত্র শবে বরাত: ক্ষমা, রহমত ও মুক্তির মহিমান্বিত রাত

পিতার কবর জিয়ারত করলেন টাঙ্গাইল–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি বিপ্লব সরকার টাঙ্গাইল,
টাঙ্গাইল–৮ (বাসাইল–সখিপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী, লাবিব গ্রুপের চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি ও দানবীর সালাউদ্দিন আলমগীর রাসেল নির্বাচনী ব্যস্ততার মাঝেও পিতার কবর জিয়ারত করেছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে তিনি কালিহাতী পৌরসভার সিলিমপুর পশ্চিমপাড়া গ্রামে অবস্থিত পারিবারিক কবরস্থানে গিয়ে তার পিতা মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব মো. ওসমান গণির কবর জিয়ারত করেন। এ সময় তিনি পিতার কবরে সূরা ফাতেহা পাঠ করেন এবং কবরবাসীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাতে অংশ নেন।
জিয়ারতের সময় তিনি আবেগাপ্লুত হয়ে প্রিয় পিতার আত্মার শান্তি কামনা করেন। জিয়ারত শেষে সালাউদ্দিন আলমগীর রাসেল স্থানীয় এলাকাবাসী ও উপস্থিত জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন।
জানা যায়, তার পিতা ওসমান গণি মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং কাদেরিয়া বাহিনীর অন্যতম হনুমান কোম্পানির কমান্ডারের অধীনে সক্রিয় সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
স্থানীয়রা জানান, তার এ মানবিক ও ধর্মীয় কর্মকাণ্ডের প্রশংসা করছেন তারা এবং আসন্ন নির্বাচনে তার প্রতি সমর্থনও ব্যক্ত করেছেন।উল্লেখ্য, সালাউদ্দিন আলমগীর রাসেল টাঙ্গাইল–৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হরিণ প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন।

এলাকাজুড়ে উন্নয়নমূলক কাজ, কর্মসংস্থান সৃষ্টি ও বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে তিনি ইতোমধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। সাম্প্রতিক সময়ে তার নির্বাচনী প্রচারণায় পথসভা, উঠান বৈঠকসহ বিভিন্ন কর্মসূচিতে উল্লেখযোগ্য জনসমাগম দেখা যাচ্ছে।স্থানীয়দের মতে, ধর্মীয় ও পারিবারিক মূল্যবোধের প্রতি এমন শ্রদ্ধা প্রদর্শন তাকে সাধারণ মানুষের আরও কাছাকাছি নিয়ে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট