1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
সেবাই ধর্ম ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত *ঈদ উপলক্ষে সিউড়িতে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ, মানবতার উদ্যোগে সম্পন্ন কর্মসূচি* বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সোনাবাড়ীয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সোহরাব হোসেন শেখ মাহমুদুল হাসানকে দলনেতা করে কলারোয়া উপজেলা যুব রেড ক্রিসেন্ট কার্যকরী কমিটি অনুমোদন সাপাহারে আমবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সংসদ সদস্যকে সংবর্ধনা ও যুগিখালী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কবর জিয়ারত বিরামপুরে শিলাবৃষ্টির তাণ্ডব: ৭০০ টিনের ঘর বিধ্বস্ত,খোলা আকাশের নিচে শতাধিক পরিবার

সাপাহারে জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন লোকমান আলী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০২ বার পড়া হয়েছে

 

হারুনুর রশিদ, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলায় জামায়াতে ইসলামীর একনিষ্ঠ কর্মী হিসেবে পরিচিত লোকমান আলী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন। তিনি উপজেলার পাতাড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ড জামায়াতের সক্রিয় সদস্য ছিলেন।

মঙ্গলবার বিকেলে পাতাড়ি ইউনিয়নে আয়োজিত ধানের শীষের এক নির্বাচনী পথসভায় নওগাঁ-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান তাকে ফুলেল মালা পরিয়ে দলে বরণ করে নেন। লোকমান আলী পাতাড়ি গ্রামের মৃত আব্দুল আলিমের ছেলে।

যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান। এসময় তিনি বলেন, “দেশের বর্তমান পরিস্থিতিতে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে সকল ভেদাভেদ ভুলে দেশপ্রেমিক জনতা আজ ঐক্যবদ্ধ হচ্ছে। লোকমান আলীর এই যোগদান বিএনপির হাতকে আরও শক্তিশালী করবে।”

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ইকবাল জামিল চৌধুরী লাকি, সাপাহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু, সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুন নুর, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বদিউজ্জামান স্বপন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আনসারী ও শফিকুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম আহ্বায়ক মোকলেছুর রহমান মুকুল, পাতাড়ি ইউনিয়ন বিএনপি সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ এবং যুবদলের যুগ্ম আহ্বায়ক আকতার হোসেনসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

দলীয় সূত্রে জানা গেছে, লোকমান আলী দীর্ঘ দিন ধরে জামায়াতের রাজনীতির সাথে জড়িত থাকলেও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এবং ধানের শীষের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি বিএনপিতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন। এই যোগদানের ফলে স্থানীয় রাজনীতিতে নতুন চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট