1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তালা- কলারোয়া আসনে কংগ্রেস মনোনীত ডাব প্রতীকের প্রার্থী ইয়ারুল ইসলাম এর গণসংযোগ অনুষ্ঠিত সাপাহারে জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন লোকমান আলী দেবহাটায় পুলিশের অভিযানে ধর্ষন চেষ্টা মামলায় ১ আসামী আটক মাধবপুরে বিএনপি প্রার্থী এস. এম. ফয়সলের নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত মোড়লগঞ্জের জিউধারা কালিবাড়ি পাথুরিয়া সমাজসেবা যুব সংঘের উদ্যোগে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত সারাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র শবে বরাত পালিত হবে উন্নয়নের স্বার্থে, সাধারণ মানুষের নিরাপত্তা স্বার্থে আগামী ১২ তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন : হাবিবুল ইসলাম হাবিব নওগাঁয় ৪০ পিচ ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার বগুড়ায় শব্দদূষণ বিরোধী মোবাইল কোর্ট: দুই প্রতিষ্ঠানের এক লক্ষ টাকা জরিমানা ও হর্ন জব্দ মোরেলগঞ্জের হোগলা পাশা ইউনিয়নে জনসমুদ্রে রূপ নিল জামায়াতের বিশাল জনসভা

মোড়েলগঞ্জে জলবায়ুর সহনশীল কৃষি চর্চা শিখন বিনিময়ে – ২০২৬ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

 

মোঃ ফিরোজ আহমেদ।
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় কেয়ার বাংলাদেশ এর আয়োজনে জলবায়ু সহনশীল কৃষি চর্চা ও শিখন বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৫ জানুয়ারি) সকাল ১০ টায় বি, বি আফসার আলী মাধ্যমিক বিল্যালয় মাঠে কেয়ার বাংলাদেশ এর আয়োজনে এ শিখন মেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোঃ মেহেদী শেখ, ও শ্রীমত ভগবত গীতা পাঠ করেন মন্ডল তনয়া। বি,বি আফসার আলী মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক জনাব মোঃ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে, অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন কেয়ার বাংলাদেশ এর নবপল্লব প্রকল্পের খুলনা বিভাগীয় জোনাল ম্যানেজার লুৎফা পারভিন, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জনাব রনজিত কুমার,

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব গৌতম কুমার বিশ্বাস, উপপ্রকৌশলী জনস্বাস্থ্য প্রকৌশল জনাব মোঃ মনিরুল ইসলাম, উপজেলা প্রতিবন্দ্বী বিষয়ক অফিসার জনাব মোঃ কায়কোবাত আকুঞ্জি, মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম শহিদুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ ফিরোজ আহমেদ তালুকদার, বি, বি আফসার আলী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মাসুম হাওলাদার, শিক্ষক মোঃ বেলাল হোসেন হাওলাদার, সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবক, সুধীজন সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা করেন কেয়ার নবপল্লব এর সিনিয়র উপজেলা প্রজেক্ট অফিসার জনাব মোঃ নাজমুল হক রেজয়ান।

শিখন বিনিময় মেলায় মোট ১০ টি স্টলে নবপল্লব প্রকল্পের আওতাধীন বিভিন্ন সংস্থা তাদের কর্ম প্রনালী প্রদর্শন করেন। স্টলগুলোতে খাল খনন ও বৃক্ষরোপনে ব্যবহৃত বিভিন্ন বৈজ্ঞানিক সরঞ্জামাদি, লবন সহিষ্ণু বীজ, উন্নত চুলা, সৌর চালিত সেচ পাম্প, সৌর চালিত এ্যারেটর, এ্যাডাপ্টেট কিচেন গার্ডেন ,জলবায়ু সহনশীল প্রতিবন্দি বান্ধব টয়লেট, ভার্মি কম্পোষ্ট সার জৈব সার , পরিবেশবান্ধব বাশ ও বেত দিয়ে তৈরি নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী এবং গৃহপালিত পশুপালনসহ বিভিন্ন জলবায়ু সহনশীল কৃষি পদ্ধতি প্রদর্শন করা হয়।

এছাড়াও একটি স্টলে কার্যকর জলবায়ু ও আবহাওয়া তথ্য পরিসবা বুথে শিখন বিনিময় মেলায় আগত কৃষকদের জলবায়ু বিষয়ক তথ্য প্রদান করতে কৃষকদের রেজিস্ট্রেশন করা হয়। যার মাধ্যমে তারা পরবর্তীতে জলবায়ু ও আবহাওয়া তথ্যসমূহ কেয়ার বাংলাদেশ এর মাধ্যমে কৃষকদের অবহিত করেন।

প্রধান অতিথি তার বক্তব্য বলেন কৃষি ও মৎস্য খাতেকে কিভাবে সম্প্রসারিত করা যায় এবং উন্নত প্রযুক্তি ব্যবহার করা যায় সেগুলো বাস্তবমুখীভাবে প্রদর্শন করা হয়েছে। এ সময় তিনি শিখন বিনিময়ে আগত কৃষকসহ সকলকে প্রযুক্তি গুলো সম্পর্কে ধারণা নিয়ে কাজ করার আহ্বান জানান।

উপস্থিত দর্শক স্টল গুলো স্বচক্ষে প্রত্যক্ষ করেন। এবং ব্যাপক আগ্রহ উদ্দীপনা নিয়ে নিয়ে মেলার কার্যক্রম পরিদর্শন করেন। পরে অনুষ্ঠানটি সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট