1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
তালা- কলারোয়া আসনে কংগ্রেস মনোনীত ডাব প্রতীকের প্রার্থী ইয়ারুল ইসলাম এর গণসংযোগ অনুষ্ঠিত সাপাহারে জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন লোকমান আলী দেবহাটায় পুলিশের অভিযানে ধর্ষন চেষ্টা মামলায় ১ আসামী আটক মাধবপুরে বিএনপি প্রার্থী এস. এম. ফয়সলের নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত মোড়লগঞ্জের জিউধারা কালিবাড়ি পাথুরিয়া সমাজসেবা যুব সংঘের উদ্যোগে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত সারাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র শবে বরাত পালিত হবে উন্নয়নের স্বার্থে, সাধারণ মানুষের নিরাপত্তা স্বার্থে আগামী ১২ তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন : হাবিবুল ইসলাম হাবিব নওগাঁয় ৪০ পিচ ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার বগুড়ায় শব্দদূষণ বিরোধী মোবাইল কোর্ট: দুই প্রতিষ্ঠানের এক লক্ষ টাকা জরিমানা ও হর্ন জব্দ মোরেলগঞ্জের হোগলা পাশা ইউনিয়নে জনসমুদ্রে রূপ নিল জামায়াতের বিশাল জনসভা

মাধবপুরে প্রেমের প্রলোভনে শারীরিক সম্পর্ক ও মারধরের অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি 

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় প্রেমের সম্পর্কের জেরে এক নারীকে মারধরের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি বিবাহের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন শারীরিক সম্পর্ক স্থাপন করার পর যোগাযোগ বন্ধ করে দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী পদ্মা ভৌমিক (২৭), পিতা দুর্গা ভৌমিক, জগদীশপুর চা বাগান এলাকার বাসিন্দা। তিনি মাধবপুর থানায় দায়ের করা লিখিত অভিযোগে জানান, একই এলাকার উত্তম গোয়ালা (৩০), পিতা অনিল গোয়ালা, দীর্ঘ প্রায় এক বছর ধরে তাকে বিবাহের আশ্বাস দিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। পরবর্তীতে অভিযুক্ত তাকে বিবাহ না করে হঠাৎ যোগাযোগ বন্ধ করে দেন।

অভিযোগে বলা হয়, ঘটনার দিন ২১ জানুয়ারি ২০২৬ সকাল আনুমানিক ১১টার দিকে বিষয়টি জানতে অভিযুক্তের মুদির দোকানে গেলে উত্তম গোয়ালা উত্তেজিত হয়ে তাকে জোরপূর্বক দোকানের ভেতরে নিয়ে মারধর করেন। এ সময় প্রাণরক্ষার্থে চিৎকার করে দোকানের গ্লাস ভেঙে বাইরে বেরিয়ে এলে স্থানীয় লোকজন ও স্বাক্ষীরা ঘটনাস্থলে উপস্থিত হন।

সাক্ষীদের সামনে অভিযুক্ত বিবাহ করতে অস্বীকার করে নানা ধরনের আপত্তিকর কথা বলেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা চলায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়।

এ ঘটনায় ভুক্তভোগী নারী অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মাধবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে মাধবপুর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট