1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তালা- কলারোয়া আসনে কংগ্রেস মনোনীত ডাব প্রতীকের প্রার্থী ইয়ারুল ইসলাম এর গণসংযোগ অনুষ্ঠিত সাপাহারে জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন লোকমান আলী দেবহাটায় পুলিশের অভিযানে ধর্ষন চেষ্টা মামলায় ১ আসামী আটক মাধবপুরে বিএনপি প্রার্থী এস. এম. ফয়সলের নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত মোড়লগঞ্জের জিউধারা কালিবাড়ি পাথুরিয়া সমাজসেবা যুব সংঘের উদ্যোগে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত সারাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র শবে বরাত পালিত হবে উন্নয়নের স্বার্থে, সাধারণ মানুষের নিরাপত্তা স্বার্থে আগামী ১২ তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন : হাবিবুল ইসলাম হাবিব নওগাঁয় ৪০ পিচ ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার বগুড়ায় শব্দদূষণ বিরোধী মোবাইল কোর্ট: দুই প্রতিষ্ঠানের এক লক্ষ টাকা জরিমানা ও হর্ন জব্দ মোরেলগঞ্জের হোগলা পাশা ইউনিয়নে জনসমুদ্রে রূপ নিল জামায়াতের বিশাল জনসভা

কলারোয়ায় আধুনিক মিনি স্টেডিয়াম ও বাইপাস সড়ক নির্মাণের অঙ্গীকার হাবিবুল ইসলাম হাবিবের

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

মোঃ সাঈদ হাসান (সুজন)
সাতক্ষীরার কলারোয়ায় এক বিশাল নির্বাচনী জনসভায় এলাকার উন্নয়নে একগুচ্ছ প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। তিনি ঘোষণা দিয়েছেন, আগামীতে বিএনপি সরকার গঠন করলে এবং তিনি নির্বাচিত হলে কলারোয়ায় একটি আধুনিক মিনি স্টেডিয়াম ও বাইপাস সড়ক নির্মাণ করা হবে।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে উপজেলার কেরালকাতা ইউনিয়ন বিএনপির উদ্যোগে সিংগা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই জনসমাবেশ অনুষ্ঠিত হয়। জনসমুদ্রে দাঁড়িয়ে প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব স্থানীয় উন্নয়নের রূপরেখা তুলে ধরেন।
বক্তব্যে সাবেক এই সংসদ সদস্য বলেন, “মহান আল্লাহ যদি সহায় হন এবং আপনাদের মূল্যবান ভোটে আমি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হই, তবে কলারোয়ার দীর্ঘদিনের দাবি পূরণ করা হবে। অবহেলিত রাস্তাঘাটের আমূল সংস্কারের পাশাপাশি এই সীমান্তবর্তী জনপদ থেকে মাদক নির্মূলে আমি জিরো টলারেন্স নীতি গ্রহণ করব।”
সামাজিক নিরাপত্তা বেষ্টনী ও কৃষি খাতের উন্নয়নের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের নারী প্রধানদের ‘ফ্যামিলি কার্ড’-এর আওতায় আনা হবে। পাশাপাশি কৃষকদের জীবনমান উন্নয়নে বিশেষ কৃষি ভাতার ব্যবস্থা করা হবে।”
কেরালকাতা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আজিজুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চুর প্রাণবন্ত সঞ্চালনায় সমাবেশস্থল এক জনসমুদ্রে পরিণত হয়। দলীয় পতাকা, রঙ-বেরঙের ব্যানার ও নেতাকর্মীদের গগনবিদারী স্লোগানে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির মুখপাত্র ও সাবেক অধ্যক্ষ রইচ উদ্দিন, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, কলারোয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাকিব মোল্লা, তালা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মফিদুল হক লিটু এবং বিএনপি নেতা শহিদুল ইসলাম।
এ সময় মঞ্চে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক, কেরালকাতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল হাকিম সবুজ, যুগ্ম আহবায়ক তাওফিকুর রহমান সনজু, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মনিরুজ্জামান এবং স্থানীয় বিএনপি নেতা রাজুসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট