1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
তালা- কলারোয়া আসনে কংগ্রেস মনোনীত ডাব প্রতীকের প্রার্থী ইয়ারুল ইসলাম এর গণসংযোগ অনুষ্ঠিত সাপাহারে জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন লোকমান আলী দেবহাটায় পুলিশের অভিযানে ধর্ষন চেষ্টা মামলায় ১ আসামী আটক মাধবপুরে বিএনপি প্রার্থী এস. এম. ফয়সলের নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত মোড়লগঞ্জের জিউধারা কালিবাড়ি পাথুরিয়া সমাজসেবা যুব সংঘের উদ্যোগে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত সারাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র শবে বরাত পালিত হবে উন্নয়নের স্বার্থে, সাধারণ মানুষের নিরাপত্তা স্বার্থে আগামী ১২ তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন : হাবিবুল ইসলাম হাবিব নওগাঁয় ৪০ পিচ ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার বগুড়ায় শব্দদূষণ বিরোধী মোবাইল কোর্ট: দুই প্রতিষ্ঠানের এক লক্ষ টাকা জরিমানা ও হর্ন জব্দ মোরেলগঞ্জের হোগলা পাশা ইউনিয়নে জনসমুদ্রে রূপ নিল জামায়াতের বিশাল জনসভা

মোরেলগঞ্জে জমি বিরোধের জেরে ফেরিঘাটে তাণ্ডব গৃহবধূকে পিটিয়ে জখম, কান ছিঁড়ে গহনা ছিনতাই

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

 

মোরেলগঞ্জ(বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জে প্রকাশ্য দিবালোকে ফেরিঘাট এলাকায় জমিজমা বিরোধের জেরে এক গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে ৫–৬ জন সন্ত্রাসী গৃহবধূকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করে এবং কান ছিঁড়ে স্বনের গহনা ছিনিয়ে নেয়।
ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে। আহত গৃহবধূ নাসিমা বেগম (৩৫) মোরেলগঞ্জ উপজেলার বাসিন্দা স্বপন হাওলাদারের স্ত্রী।
স্থানীয় সূত্র জানায়, পূর্বশত্রুতা ও জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে ফেরিঘাট নিজ বাড়িতে একা পেয়ে নাসিমা বেগমের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা ফ্রীস্টাইল কায়দায় তার ওপর চড়াও হয়ে এলোপাতাড়ি মারধর করে এবং কান থেকে স্বনের গহনা ছিঁড়ে নেয়। হামলাকারীরা স্বর্ণালংকার ছিনতাই করে দ্রুত পালিয়ে যায়।
গৃহবধূর আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে সন্ত্রাসীদের কবল থেকে উদ্ধার করে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা জানান, প্রকাশ্যে এমন সন্ত্রাসী হামলা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।
ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট