1. nazirhossen6120@gmail.com : দৈনিক লোকবাণী : দৈনিক লোকবাণী
  2. info@www.lokobani.com : দৈনিক লোকবাণী :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
তালা- কলারোয়া আসনে কংগ্রেস মনোনীত ডাব প্রতীকের প্রার্থী ইয়ারুল ইসলাম এর গণসংযোগ অনুষ্ঠিত সাপাহারে জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন লোকমান আলী দেবহাটায় পুলিশের অভিযানে ধর্ষন চেষ্টা মামলায় ১ আসামী আটক মাধবপুরে বিএনপি প্রার্থী এস. এম. ফয়সলের নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত মোড়লগঞ্জের জিউধারা কালিবাড়ি পাথুরিয়া সমাজসেবা যুব সংঘের উদ্যোগে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত সারাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র শবে বরাত পালিত হবে উন্নয়নের স্বার্থে, সাধারণ মানুষের নিরাপত্তা স্বার্থে আগামী ১২ তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন : হাবিবুল ইসলাম হাবিব নওগাঁয় ৪০ পিচ ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার বগুড়ায় শব্দদূষণ বিরোধী মোবাইল কোর্ট: দুই প্রতিষ্ঠানের এক লক্ষ টাকা জরিমানা ও হর্ন জব্দ মোরেলগঞ্জের হোগলা পাশা ইউনিয়নে জনসমুদ্রে রূপ নিল জামায়াতের বিশাল জনসভা

সাতক্ষীরা-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী আশরাফুজ্জামানের মতবিনিময়

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

 

আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা- (সদর-দেবহাটা) আসনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরা সদর ও দেবহাটা উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় সাবেক সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু বলেন, আমি বিশ্বাস করি এমপি মানে ক্ষমতা নয়, দায়িত্ব ও সেবার জায়গা। জনপ্রতিনিধি হিসেবে মানুষের সুখ-দুঃখ, ন্যায়বিচার ও উন্নয়ন নিশ্চিত করাই আমার রাজনীতির মূল লক্ষ্য।

নিজের আগের সংসদীয় অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, আমি মাত্র সাত মাস সংসদ সদস্য ছিলাম। কিন্তু এই স্বল্প সময়ের মধ্যেই প্রমাণ করেছি রাজনীতিতে সৌজন্যতা, সহনশীলতা ও ন্যায়ের কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, আমার সময়ে জামায়াত–বিএনপির একজন নেতাকেও বিনা কারণে গ্রেপ্তার হতে দিইনি। কাউকে রাজনৈতিক হয়রানি করা হয়নি। সব দলের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে রাজনীতি করার সুযোগ পেয়েছেন।

তিনি সাতক্ষীরা সদর-দেবহাটার উন্নয়ন প্রসঙ্গে বলেন, এই জনপদের অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতে এখনও ব্যাপক কাজ বাকি রয়েছে। জনগণের সমর্থন পেলে তিনি পরিকল্পিত ও সমান উন্নয়ন নিশ্চিত করার অঙ্গীকার করেন।

মতবিনিময় সভায় জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সহসভাপতি মো. নজরুল ইসলাম, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মশিউর রহমান বাবু, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন, সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পি, অর্থ সম্পাদক মো. আশরাফ আলী, পৌর জাতীয় পার্টির সভাপতি ও ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, পৌর সাধারণ সম্পাদক শেখ আব্দুস সাদেক, জেলা ছাত্রসমাজের সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর
জেলা ছাত্রসমাজের সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল, জেলা সেচ্ছাসেবক পার্টির আহবায়ক আমিনুর হক ফিরোজ, সদস্য সচিব কমল বিশ্বাস, জেলা যুব সংহতির সভাপতি আশিকুর রহমান বাপ্পি, সাধারণ সম্পাদক আবু তাহের, জেলা তরুণ পার্টির সভাপতি আবু ইয়াসিন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের, দেবহাটা উপজেলা সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু, সাবেক ছাত্রনেতা মো. আনসার আলী গাইনসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সভা শেষে নেতাকর্মীদের প্রতি নির্বাচনী প্রচার–প্রচারণা আরও জোরদার করার আহ্বান জানানো হয়। এ সময় দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন সাতক্ষীরা পুরাতন কোর্ট জামে মসজিদের পেশ ইমাম হাফেজ ক্বারি ফিরোজ আহমেদ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট